সফরসূচি কাটছ্যাট হয়েছে আবহাওয়ার কারণে। তবে বৃহস্পতিবার অর্থাৎ ১৯ শে জানুয়ারি নির্ধারিত সূচি মেনে নদিয়ার কৃষ্ণনগরের আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সূত্রের মারফত খবর, নড্ডা বৃহস্পতিবার রাজনৈতিক সভা করার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলাদা করে একটি বৈঠকও করবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে লোকসভা ভোটের অভিযান কৃষ্ণনগর থেকেই শুরু করেছেন।
সুত্র মারফত খবর,কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বুধবার রাত ১১টা নাগাদ। রাজ্য বিজেপি সভাপতি-সহ দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সেখানে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন। মায়াপুরে সকালেই নড্ডা যাবেন নদিয়ায় ইসকনের সদর দফতর।পুজো দেওয়ার পাশাপাশি ইসকনে ভক্ত এবং সন্ন্যাসীদের সঙ্গে মত বিনিময়ের কর্মসূচি রয়েছে।
বেথুয়াডহরীর দলীয় জনসভায় নদ্দা পৌঁছাবেন ইস্কন থেকে এরপর সড়ক পথে।এর পর সেখান থেকে চলে যাবেন নদিয়া জেলা সদর কৃষ্ণনগরে। রাজনৈতিক সমীকরণ রয়েছে নড্ডার জনসভার পিছনে।তবে নদিয়া উত্তরের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়াই বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলের একাংশ। পাশাপাশি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট ধরে রেখে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধস নামানোই হবে বিজেপির লক্ষ্য।
বিজেপির এই সফল কে কটাক্ষ করে তৃণমূলের কৃষ্ণনগর নদিয়া উত্তর সংগঠনিক জেলার সভাপতি কল্লোল খাঁ বলেন,‘‘গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনও রাজনৈতিক দল যে কোনও জায়গায় সভা করতে পারে। তবে সম্প্রদায়িকতার তাস খেলে এ রাজ্যে খুব একটা লাভ হবে না।’’বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তার বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার ঈশানী পাল বলেন, ‘‘সর্বোচ্চ শ্রেণির নিরাপত্তা প্রাপ্ত কোনও ব্যক্তির জন্য যে রকম নিরাপত্তার বন্দোবস্ত থাকে, তা-ই থাকবে।’’







