দেশ

দরদাম শেষ হোয়াটসঅ্যাপে—রাশিয়ান ৬ হাজার, ইন্ডিয়ান মাত্র ৫০০, তারপর শুরু হত ‘অশ্লীল’ অধ্যায়

কানপুরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে চলছিল এক চাঞ্চল্যকর দেহব্যবসার র‌্যাকেট। গ্রাহকদের প্রথমে পাঠানো হত বিভিন্ন তরুণীর ছবি ও রেট লিস্ট। পছন্দ হলেই মেয়েদের পৌঁছে দেওয়া হত হোটেল কিংবা ভাড়া বাড়িতে। অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়ল গোটা চক্র।

শহরের বিভিন্ন প্রান্তে অনেকদিন ধরে ঘুরছিল একটি ভাইরাল মেসেজ— ‘সুন্দরী চাইলে যোগ দিন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে।’ সেই সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। খোঁজ মেলে কল্যাণপুর এলাকার একটি বাড়ি থেকে পরিচালিত হচ্ছিল এই বেআইনি ব্যবসা।

অভিযানে নেমে পুলিশ দেখে বাড়ির বেসমেন্টে বানানো হয়েছে ছোট ছোট ঘর বা ‘কিউবিকল’। গ্রাহকের নিজস্ব জায়গা না থাকলে এই ঘরগুলো ভাড়া দেওয়া হত মাত্র ৫০০ টাকায়, প্রতি দুই ঘণ্টার জন্য।

চাহিদা অনুযায়ী শুধু দেশীয় নয়, বিদেশি—বিশেষ করে রাশিয়ান তরুণীদেরও সরবরাহ করা হত। আরও বিস্ময়কর তথ্য হল, কলেজ পড়ুয়া কয়েকজন ছাত্রীও এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল।

অভিযানে পুলিশ দুই মূল পাণ্ডা, দুই মহিলা, সাত জন গ্রাহকসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন তরুণী ও দু’জন নাবালকও রয়েছে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর আপত্তিকর সামগ্রী।

এসিপি কপিল দেব সিং জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অনৈতিক দেহব্যবসা প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে, আরও কারা এই র‌্যাকেটের সঙ্গে যুক্ত এবং কতদিন ধরে কানপুরে এই অনলাইন ব্যবসা চলছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.