দেশ

হনুমানের হামলায় প্রাণ হারালো ১০বছরের শিশু!

গুজরাটের গান্ধীনগরে ঘটে গেল এক হার হিম করা ঘটনা। ১০ বছরের ছোট্ট একটি ছেলে খেলা করছিল তার বন্ধুদের সাথে। হঠাৎ করেই হনুমান হামলা করে তার ওপর। মঙ্গলবার দেহগাম তালুকের সালকি গ্রামে একটি মন্দিরের সামনে বন্ধুদের সাথে খেলা করছিল দীপক ঠাকুর নামের বাচ্চাটি। হনুমানের প্রচন্ড আঘাতে বাচ্চাটির পেটের থেকে পাকস্থলী বাইরে বার হয়ে আসে। বাড়ির লোকেরা তাড়াতাড়ি ছুটে আসে। হনুমানের হাত থেকে বাচ্চাটিকে উদ্ধার করে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দীপককে পরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

পুলিশ সূত্রে এক কথা জানা গিয়েছে, এই ঘটনা এখানে নতুন। এই সপ্তাহে তিনবার হনুমান এরকম আক্রমণের ঘটনা ঘটিয়েছে। বনদফতরের তরফে বিশাল চৌধুরি বলেছেন, ‘গত এক সপ্তাহে আমরা ২টি হনুমানকে ধরেছি। তাদের খাঁচাতে ধরে রাখা হয়েছে। গ্রামে হনুমানের একটা বড় দল আছে। চারজন পূর্ণ বয়স্ক হনুমান আছে ঐ দলে। গত সপ্তাহে এই দলটিই আক্রমণ করেছে বারবার।

এই ঘটনাগুলি ঘটার পর থেকে গ্রামবাসীরা সারাক্ষন আতঙ্কে দিন কাটাচ্ছে। এমন ঘটনা আবার যেকোনো সময় হতে পারে এমনই ভাবছেন তারা। তাদের চোখের সামনে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তারা সেটা কিছুতেই ভুলতে পারছেন না। এই ঘটনার পর থেকে বাচ্চাদের বাইরে বের হতে দিতে ভয় পাচ্ছেন বাড়ি বড়রা। বনদপ্তরের কড়া পদক্ষেপের আশায় বসে আছে নিরীহ গ্রামবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.