কলকাতা

রেড রোডে অসুস্থ পড়ুয়াদের পাশে মুখ্যমন্ত্রী, হাসপাতালে খোঁজখবর

রাজ্যের স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিতে এসেছিল বহু স্কুলের ছাত্রছাত্রী। তবে অনুষ্ঠানের পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৩৯ জন পড়ুয়া। খবর পেয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে বিষয়টি জানার পরই তিনি গাড়ি ঘুরিয়ে দ্রুত হাসপাতালে যান এবং অসুস্থদের খোঁজখবর নেন।

সূত্রে জানা যায়, রাজ্যের নানা জেলা থেকে স্কুলপড়ুয়ারা কুচকাওয়াজে যোগ দিতে আসে। গরমের মধ্যে বৃষ্টি, দীর্ঘক্ষণ খালি পেটে দাঁড়িয়ে থাকা সব মিলিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, গরম ও আর্দ্র আবহাওয়া এবং সকাল থেকে কিছু না খাওয়ার কারণে অনেকের ডিহাইড্রেশন হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ফতেমা শেখ নামের এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ ছিল। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, মাথায় হাত রাখেন এবং ভেজা চুল খুলে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি প্রতিটি ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছেন, মিষ্টি খাইয়েছেন এবং ছবি তুলেছেন।

তিনি মনে করেন, একসঙ্গে এতজন অসুস্থ হওয়ার মধ্যে মানসিক প্রভাবও কাজ করতে পারে “একজনকে অসুস্থ দেখে অন্যরাও অসুস্থ লাগতে শুরু করে। “বর্তমানে সকলেই সুস্থ এবং স্থিতিশীল বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই যত্নশীল উপস্থিতি পড়ুয়াদের মধ্যে স্বস্তি ও সাহস জুগিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.