বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন বলিউডের বিখ্যাত প্রযোজক একতা কাপুর। বিতর্ক যেন তাঁর সঙ্গী হয়ে উঠেছে। বেশ কিছুদিন আগে ‘অল্ট বালাজি’ অ্যাপে সফ্ট পর্ণ কনটেন্ট প্রকাশের জন্য বিতর্কে জড়িয়ে ছিলেন একতা। এখন আবার বিতর্কের মুখে তিনি।
বালাজি টেলিফিল্মস লিমিটেডের বিরূদ্ধে অভিনয়ের অডিশনের নামে বড়সড় ফাঁদের অভিযোগ। এই ঘটনা জনসমক্ষে আসতেই সোরগোল বলিপাড়ায়। কিন্তু সকলকে এবিষয়ে সতর্ক করলেন প্রযোজক একতা কাপুর। বুধবার নিজের নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তিনি জানান যে, একটি ভুয়ো সংস্থা তাঁর প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্মসের নাম করে অডিশন নিচ্ছে। তাই সকলকে সত্যতা যাচাই করে অডিশন দেওয়ার কথা জানালেন।
ওই পোস্টে তিনি লেখেন,“বালাজি টেলিফিল্মস লিমিটেড সবাইকে এ বিষয়ে অবগত করছে যে, বিশাল অ্যান্ড পূজা নামে একটি ভুয়ো সংস্থার ছত্রছায়ায় বালাজি টেলিফিল্মসের নাম করে পূজা নামে এক ব্যক্তি অডিশন নিচ্ছেন বলে জানা গিয়েছে। এ খবর একেবারেই সত্যি নয়। ওই সংস্থার সঙ্গে বালাজি টেলিফিল্মসের কোনও যোগাযোগ নেই। বালাজি টেলিফিল্মসের যে কোনও অডিশন আমাদের সংস্থার তরফে নেওয়া হয় এবং তার জন্য কোনও নির্দেশিকা দেওয়া হলে তা আমাদের অফিশিয়াল সোশাল মিডিয়া পেজেই দেওয়া হয়। আমরা সঠিক ট্যালেন্ট খুঁজে নিতে সর্বদা আমাদের সবটুকু দিয়ে খোঁজ চালাই। তাই আমাদের সংস্থার নাম ভাঙিয়ে কোনও ভুয়ো সংস্থা এমন কাজ করলে তা থেকে বিরত থাকুন।”







