নবদ্বীপ ধাম স্টেশনে ফের অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব রেলের হাওড়া-কাটোয়া শাখায়। কাটিহার-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় আচমকাই আগুন লেগে যায়। ক্ষনিকের মধ্যেই পুরো প্ল্যাটফর্ম ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। যার ফলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আচমকা একটি কামরার তলা থেকে ধোঁয়া বেরোতে থাকে। মুহূর্তের মধ্যেই সেই ঘন ধোঁয়ার মধ্যেই আগুনের শিখা দৃশ্যমান হয়ে ওঠে। পাশাপাশি সেই আগুন দ্রুত ছড়িয়ে পরে কামরার একাংশে। যার ফলে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। এরপর রেল আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। এমনকি ধোঁয়ার তীব্রতায় ১ নম্বর প্ল্যাটফর্মে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। এছাড়াও অনেকই জিনিস পত্র রেখে দিয়েই ঘটনাস্থল থেকে দূরে চলে গেছে।
তবে রেল ও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তের অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকান্ডের ঘটে থাকতে পারে। যদিও সঠিক কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটি না অন্য কোনও কারণ এই ঘটনার নেপথ্যে লুকিয়ে রয়েছে কি না। সেই বিষয়টা খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার হতে পারে। এমনকি এই ঘটনার জেরে হাওড়া-কাটোয়া শাখায় কিছুক্ষনের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। এরইমধ্যে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে স্বস্তির বিষয় এটাই যে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি।







