প্রয়াত ডোনাল্ড ট্রাম্প ? ৭৯ বছর বয়সে , দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেন ট্রাম্প। সম্প্রতি তাঁর শুল্ক যুদ্ধ নিয়ে শোরগোল পরে গিয়েছে গোটা বিশ্বে । কিন্তু এসবের মাঝেই এলো একটি স্তম্ভিত করে দেওয়ার মতো খবর । এখন সোস্যাল মিডিয়া জুড়ে একটাই খবর ঘুরছে – প্রয়াত ডোনাল্ড ট্রাম্প । কিন্তু সত্যিই কি আর নেই আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট ? হোয়াইট হাউস বা , কোনো সংবাদ সংস্থার তরফে এখনো পর্যন্ত এই খবর শিলমোহর পড়েনি ।
এক্স হ্যান্ডেলে , ইতিমধ্যেই ট্রাম্পের মৃত্যুর খবর নিয়ে প্রায় ৫৭ হাজার পোস্ট হয়েছে । তবে কি সত্যিই মারা গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ! চারিদিকে যখন এই খবর নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছে , তখন মুখ খুলতে বাধ্য হলো হোয়াইট হাউস ।
মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্যের খবর জানাতে গিয়ে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে , ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর খবর , পুরোপুরি ভুয়ো , সম্পূর্ণই সুস্থ আছেন প্রেসিডেন্ট । জানা গিয়েছে এদিন সোস্যাল মিডিয়ায় ট্রাম্পের হাতে চোট লাগার একটি ছবি ভাইরাল হয় , আর তা থেকেই , নেটিজেনদের মাধ্যমে এই ভুয়ো খবর ছড়ায় ।
নেটিজেনদের একাংশ অবশ্য এবিষয়ে জানিয়েছেন, বিগত বেশ কিছুদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। তারপরেই ট্রাম্পের হয়তো কিছু হয়েছে , এই খবর রটে যায় । তারপরেই সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে , প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।







