দেশ

দীপাবলির রাতে, মধ্যপ্রদেশে জোড়া অগ্নিকাণ্ডে শিশুসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু!

মধ্যপ্রদেশের সেওনি এবং কাটনি জেলায় দীপাবলি উদযাপনের পরপরই ঘটে গেল দুটি পৃথক ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মর্মান্তিক জোড়া ট্র্যাজেডিতে দুই পরিবারের শিশুসহ মোট ১২ জন প্রাণ হারিয়েছেন।
সোমবার ভোরে ছাপারা শহরের মহাবীর ওয়ার্ডে এক স্বর্ণকারের তিন তলা বাড়িতে আচমকা আগুন লেগে যায়। সে সময় বাড়ির ভেতরে ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। আগুন লাগার পর ৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, ঘুমন্ত অবস্থায় থাকা একই পরিবারের ৬ জন পুড়ে মারা যান। নিহতদের মধ্যে প্রবীণ গৃহকর্তা কুন্দন লাল সোনি (৭৫) এবং তাঁর স্ত্রী রাজকুমারী (৬৫) রয়েছেন।

অন্যদিকে , রবিবার মধ্যরাতে বারহি শহরের একটি তিন তলা ভবনের বাসনপত্রের দোকানে আগুন লাগে। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা সদস্যরা আটকা পড়েন। এই ঘটনায় প্রবীণ ব্যবসায়ী পূরণ আগরওয়াল (৭৭), তাঁর স্ত্রী ও নাতনি-সহ পরিবারের ৬ সদস্য মারা যান। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতদের মধ্যে মাত্র ২ মাস বয়সী এক শিশুও রয়েছে, যে তার মায়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক তদন্তে দুটি ঘটনার কোনোটিতেই আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। উৎসবের আবহে একই দিনে দুই জেলায় এমন মর্মান্তিক ঘটনায় পুরো রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.