দেশ

অসমে বিএসএফ জওয়ান ভর্তি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত চালক

অসমের বারপেটা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ২৭ নম্বর জাতীয় সড়কের হাউলি এলাকায় বিএসএফ জওয়ানদের নিয়ে যাওয়া একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩২ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের আঘাত গুরুতর। আহতদের বারপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ভোটের দায়িত্বে বারপেটা জেলায় গিয়েছিলেন বিএসএফ জওয়ানরা। কাজ শেষে বাসে করে ফেরার সময় হাউলির কাছে একটি ট্রাকের সঙ্গে তাঁদের বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ কার্যত দুমড়েমুচড়ে যায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এই দুর্ঘটনায় বাসচালক সামসুল হকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁর বয়স ৪২ বছর। গোলাপাড়া জেলার শিমলিতোলা এলাকার গারোইমারির বাসিন্দা ছিলেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে ট্রাকটির সঙ্গে বিএসএফ জওয়ানদের বাসের সংঘর্ষ হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.