গত কয়েকদিন থেকেই উত্তরবঙ্গ সহ দার্জিলিং ও সিকিমে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে।বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলির প্রবল জলস্ফীতি হয়েছে।গত রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নয়টি বাড়ি ধসে গিয়েছে,মৃত্যু হয়েছে তিনজনের।গতকাল সারাদিন ধরেই উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত এবং গতকাল রাতেও সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জন্য তিস্তায় প্রবল জলস্ফীতি হয়েছে।এই জলস্ফীতি মনে করিয়ে দেয় গত ৪ই অক্টোবর এর তিস্তার ভয়াবহ রূপ কে।তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপদজনক হয়ে যাওয়ায় কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ের যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন।তিস্তা বাজার,গেল খোলা সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপর তিস্তার জল চলে এসেছে।বেশ কিছু বাড়িও তিস্তার চরে বিপদজনক অবস্থায় রয়েছে।গতকাল রাত থেকেই পুলিশ মাইকিং করে এইসব অঞ্চলে বসবাসকারী মানুষদের সাবধান করে দূরে সরিয়ে দিয়েছে।তবে তিস্তার যা অবস্থা এবং যেভাবে ক্রমাগত বৃষ্টির জন্য রাস্তার বিভিন্ন অংশ সহ বেশ করা কিছু বাড়ীঘর ডুবে আছে। বৃষ্টি না কমলে ভয়াবহ আকার ধারণ করতে পারে।স্থানীয় পুলিশ প্রশাসন,সিভিল ডিফেন্স এবং এন ডি আর এফ এর দল যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত আছে।
Read Next
November 21, 2026
মাতৃবিয়োগে শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ, পাশে দাঁড়ালেন মোদী-শাহ-শুভেন্দুরা
November 21, 2026
জম্মু বাসস্ট্যান্ডে সেনা জওয়ানের রহস্যজনক মৃত্যু, সীমান্তে আটক পাকিস্তানি যুবক
November 21, 2026
“চিপ থেকে শিপ—সবকিছুই তৈরি হবে ভারতে”, IIT খড়্গপুরের মঞ্চ থেকে উৎপাদন ক্ষেত্রে নতুন স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী মোদি
November 21, 2026
কাশ্মীরে আর সক্রিয় স্থানীয় জঙ্গি নেই, দাবি অমিত শাহের! ৩৫ বছরের লড়াইয়ে বড় সাফল্য
November 21, 2026
উৎসবের আড়ালে মরণফাঁদ? লাফিয়ে বাড়ছে মৃত্যু, মৃত ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
November 20, 2026
“পবন, তুমি সিংহ!”—শহিদ স্বামীর শেষ বিদায়ে স্ত্রীর সাহসী উচ্চারণে আবেগে ভাসল দেশ
Related Articles
Check Also
Close
-
মুখ্যমন্ত্রীকে সপাটে চড় ! আটক অভিযুক্তAugust 20, 2025







