রাজনীতি

মালদহে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন তারকা সাংসদ দেব

হাইভোল্টেজ বিধানসভা ভোটকে সামনে রেখে রাজ্যজুড়ে রাজনৈতিক দলগুলি জোর কদমে ভোট প্রচার চালাচ্ছে। এরইমধ্যে রাজ্যের শাসক দলের হয়ে ঝড় তুলেছে প্রচারে তুলছেন একাধিক তারকা। তারমধ্যে অন্যতম হলো ঘাটাল লোকসভা কেন্দ্রের ৩ বারের তারকা সাংসদ দেব। এবার মালদহে তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডুর সমর্থনে ভোট প্রচারে ঝড় তুললেন নায়ক।

রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করে চলেছেন তারকা সাংসদ দীপক অধিকারী। এবার তিনি মালদহের ২নম্বর গভমেন্ট কলোনি ইউনাইটেড ক্লাবের মাঠে ৩নম্বর ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত জনসভায় উপস্থিত হলেন দেব। এছাড়াও সেই মঞ্চে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, উপ পৌর প্রধান সুমালা আগরওয়াল, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর অশোক সাহা, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, কাউন্সিলর শুভময় বসু, সন্ধ্যা দাস, পূজা দাস, যুব নেতা এমডি অভিষেক সহ একাধিক নেতৃত্ব।

এরপর নয়ক সভাস্থলে উপস্থিত হতেই উপচে পরে মানুষের ভিড়। তারপর তিনি সেই চেনা ভঙ্গিতেই তাঁর বক্তৃতা শুরু করেন। অভিনেতা সকলের কাছে প্রথমেই ভোটের বদলে আশীর্বাদ চায়। এরপর তিনি ধর্মের মেরুকরণকে সরিয়ে রেখে উন্নয়নের ভিত্তিতে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। গত ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাস্তাঘাট, জল, শিক্ষা শিক্ষা , মেডিকেল কলেজ ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে গেছে। তাই সকলে যেন সেই বিষয়গুলো মাথায় রেখে ভোট দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.