খেলাধুলা

মহিলাদের বিশ্বকাপ জিতলেই ১২২ কোটি! পুরস্কারমূল্যে রোহিতদেরও ছাপিয়ে গেল

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের আগে এক চমকপ্রদ ঘোষণা। ২০২৫ আসরে চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে রেকর্ড অঙ্কের পুরস্কারমূল্য—১২২.৫ কোটি টাকা! শুধু তাই নয়, এই অর্থ পুরুষদের ২০২৩ বিশ্বকাপের মোট পুরস্কারকেও ছাপিয়ে গেল। যেখানে অস্ট্রেলিয়া ৩৫ কোটি ২৯ লক্ষ টাকা জিতে নিয়েছিল, সেখানে মহিলাদের ট্রফি উঠলেই পাওয়া যাবে প্রায় ৪০ কোটি টাকা। ফলে ক্রিকেট দুনিয়ায় নারী-পুরুষের পুরস্কার বিভাজনে এক ঐতিহাসিক মোড় ঘুরল।

পূর্বে মহিলাদের এক দিনের বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ছিল মাত্র ৪২ কোটি টাকা। সেখান থেকে এবার প্রায় তিন গুণ বৃদ্ধি হয়েছে। জয়ী দল পাবে ৩৯ কোটি ৫৬ লক্ষ টাকা, যা গতবারের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। রানার-আপ দলও পাবে প্রায় ২০ কোটি টাকা। এই অঙ্ক পুরুষদের বিশ্বকাপের ফাইনালে হারা ভারতের প্রাপ্ত অর্থের (১৭.৬৫ কোটি টাকা) থেকেও বেশি।

এবার সেমিফাইনালে উঠলেই প্রতিটি দল নিশ্চিত করবে প্রায় ১০ কোটি টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারীরা পাবে ৬.১৮ কোটি টাকা করে, আর সপ্তম ও অষ্টম স্থানের দল পাবে ২.৪৭ কোটি টাকা। তুলনায় পুরুষদের শেষ বিশ্বকাপে গ্রুপ থেকে ছিটকে যাওয়া দলও পেত ৫ কোটির বেশি। তবুও মহিলাদের জন্য পুরস্কারের এমন ব্যাপক বৃদ্ধি নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে মহিলাদের বিশ্বকাপ। আট দলের রাউন্ড রবিন ফরম্যাটে হবে প্রতিযোগিতা। শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে, আর ২ নভেম্বর নির্ধারিত হবে চ্যাম্পিয়ন। তবে টুর্নামেন্ট শুরুর আগেই পুরস্কারের অঙ্ক ঘিরে তৈরি হল অভূতপূর্ব উত্তেজনা। বলা হচ্ছে, এবার মহিলাদের বিশ্বকাপ শুধু প্রতিযোগিতা নয়, ইতিহাস তৈরির মঞ্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.