জেলা

ভয়াবহ দুর্ঘটনা, হাসপাতালে ভরতি উত্তরবঙ্গের আইজি

আপাতত বিপদমুক্ত উত্তরবঙ্গের আই জি এস পি ডিপি সিং।

আজ সকালে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাবার পথে একটি ডাম্পারের সাথে তার গাড়ির দুর্ঘটনা ঘটে। ডাম্পারটি তাল সামলাতে না পেরে তার গাড়িকে ধাক্কা মারে বলে খবর। সেই সময় তার সাথে আরো দুজন অফিসার ছিলেন। খবর তাদের চোট সেরকম গুরুতর নয়। তারাই আই জি ডিপি সিং কে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে শিলিগুড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী এসে তাকে শিলিগুড়িতে নিয়ে যায়। তাকে সেবক রোডের আনন্দলোক নার্সিংহোমে ভর্তি করা আছে। যদিও খবরে জানা গেছে তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। তার আঘাত প্রথমে বোঝা না গেলেও ডাক্তারেরা মনে করছেন সেরকম গুরুতর নয়।আপাতত তাকে ডাক্তারেরা পর্যবেক্ষনে রেখেছেন।

তাকে দেখতে হাসপাতালে ছুটে যান পুলিশের বড় বড় কর্তারা। তার খোজ নিতে ফোন করেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব। ডাম্পারের চালককে আটক করা হয়েছে, চলছে জিঞ্জাসাবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.