বিদেশ

বন্দুকবাজের হানা মস্কোর কনসার্ট হলে, মৃত অন্তত ৪০ ও আহত শতাধিক

শুক্রবার রাশিয়ার মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকবাজের হানা। সংবামাধ্যমম বিবিসি জানিয়েছে গুলি ও বোমাবাজিতে কমপক্ষে মৃত্যু হয়েছে ৪০ জনের এবং আহত শতাধিক। মস্কোর ক্রকাস হলে বোমা বিস্ফোরণটি হয়। বহু দূর থেকে চোখে পড়েছে ধোয়ার কুণ্ডলী। এই ঘটনার নিন্দে করে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটি ‘জঙ্গিহানা’।

আশেপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে ও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাশিয়ার তদন্তকারী সংস্থা ঘটনার নিন্দে তদন্ত শুরু করেছে।

রাশিয়ার বিভিন্ন সংবামাধ্যম জানিয়েছে, হামলাকারীরা সংখ্যায় ৫ জন ছিল। তারা ছদ্মবেশে কনসার্ট হলে প্রবেশ করে ও তাদের কাছে স্বয়ংক্রিয় বন্দুক ছিল। এছাড়াও সংবাদ সংস্থা রয়টার্স হামলার যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেছে, হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন এবং হলের মধ্যেই বোমা ছুড়ছেন। অডিটোরিয়ামের ছাদে আগুন লেগে ধোঁয়ায় চারিদিক ভরে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক ওই ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন, প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত চলা এই হামলা থেকে বাঁচতে অনেকেই মাটিতে শুয়ে পড়েছিলেন। গুলি চালানো বন্ধ হলে লোকজনেরা সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে। এছাড়াও এই ঘটনা নিয়ে রাশিয়ার আপৎকালীন মন্ত্রক তাদের টেলিগ্রাম চ্যানেলে আরও জানিয়েছে।

রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে ‘জঙ্গিহানা’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই এই জঘন্য অপরাধের নিন্দা করা উচিত।’ তবে আমেরিকা এই হালমার নিন্দা করে এও জানিয়েছেন, এই হামলার সঙ্গে ইউক্রেনের কোনও প্রকার যোগাযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.