চাকরিরাজ্য

জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ ! প্রশ্নপত্রের ছবি তুললেই জেনে যাবে এসএসসি – ৭ তারিখের পরীক্ষা নিয়ে জারি নির্দেশিকা

৭ সেপ্টেম্বর, রবিবার , প্রতীক্ষার অবসান । প্রায় আট বছর পর হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা । রবিবার নবম – দশম নিয়োগের পরীক্ষা। তার আগেই শনিবার , পরীক্ষার্থীদের জন্য সব তথ্য জানালো , এসএসসি। এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করেন এদিন । পরীক্ষার নিরাপত্তা বজায় রাখতে এসএসসি এর তরফে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে , এদিন সেই বিষয় জানান তিনি ।

এসএসসি এর তরফে দেওয়া তথ্য অনুযায়ী – মোট ৫ লক্ষ ৬৫ হাজার জন্য পরীক্ষার্থী রয়েছেন এই বছরে । যার মধ্যে ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষায় বসবেন ৭ তারিখ । বাকি ২ লক্ষ ৪৬ হাজার জন পরীক্ষার্থী , পরীক্ষা দেবেন ১৪ সেপ্টেম্বর । ৭ সেপ্টেম্বর পরীক্ষা হবে ৬৩৬ টি কেন্দ্রে এবং ১৪ তারিখ পরীক্ষা হবে ৪৭৮ টি কেন্দ্রে ।

সুরক্ষার জন্য , পরীক্ষার্থীদের প্রাথমিক তল্লাশি করা হবে । পাশাপাশি , এসএসসি এর তরফে নির্দেশ , পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট আবশ্যক। অ্যাডমিট অবশ্যই নিয়ে যেতে হবে । অ্যাডমিট কার্ডে যে স্ক্যানার থাকবে, সেটা থেকে বোঝা যাবে , অ্যাডমিট কার্ডটি , আসল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা । পাশাপাশি অ্যাডমিট কার্ডে যদি কোনো সমস্যা থাকে , যেমন , ছবি বা সই, কোনকিছু যদি অস্পষ্ট থেকে , তাহলে পরীক্ষা যাতে কোনোভাবে বাতিল না হয় , তার জন্য , পরীক্ষার্থীকে সঙ্গে রাখতে হবে অরিজিনাল সেল্ফ অ্যাটেস্ট করা আইডি কার্ডের জেরক্স ।

উল্লেখ্য , পরীক্ষার নৈতিকতা বজায় রাখতে , বিশেষ সিকিউরিটি ফিচার থাকছে প্রশ্নপত্রে । যদি কেউ , কোনো কারণে , প্রশ্নপত্রের ছবি তোলেন , সেই তথ্য , সরাসরি এসএসসি আধিকারিকদের কাছে পৌঁছে যাবে । প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এবং ওএমআর শিটে আলাদা আলাদা ফিচার থাকবে বলেই খবর । পাশাপাশি পরিক্ষার্থীদের মোবাইল ফোন জমা রাখতে হবে ভেন্যু ইনচার্জের কাছে । সকাল ৮ টা থেকেই খোলা থাকবে কন্ট্রোল রুম । এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দুপুর ১২ টার পর আর পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.