সরকারের বিরুদ্ধে , দেশের যুব প্রজন্মের বিরোধে উত্তপ্ত নেপাল । নেপাল সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে নেমেছে জেন জি রেভেলিউশন । কার্যত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভারতের প্রতিবেশী রাষ্ট্রে । এমত পরিস্থিতিতে , বিদেশমন্ত্রকের তরফে , নেপালে থাকা ভারতীয়দের জন্য জারি করা হলো বিশেষ নির্দেশিকা । পড়শি দেশে থাকা ভারতীয়দের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ভারতীয়দের বলা হয়েছে , স্থানীয় প্রশাসনের নিয়মাবলি মেনে চলতে ।
উল্লেখ্য , নেপালে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ সোস্যাল মিডিয়া নিষিদ্ধ করার অভিযোগে রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে , দেশের যুব প্রজন্ম। সংসদ ভবন যাওয়ার উদ্দেশ্যে পথে নেমে আন্দোলন করে তারা । দেশের তরুণ প্রজন্মকে রুখতে দেওয়া হয় পুলিশি ব্যারিকেড । জারি করা হয় কার্ফু । নামানো হয় সেনা । তবুও তরুণ প্রজন্ম না থামায় , ধুন্ধুমার বাদে পুলিশের সঙ্গে । খবর অনুযায়ী , এখনো পর্যন্ত ২১ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে , এবং আহতের সংখ্যা দুই শতাধিক ।
বিদেশ মন্ত্রকের তরফে , যে বিবৃতি প্রকাশ করা হয় , তাতে এই তরুণদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করা হয়েছে । বলা হয়েছে , “গতকাল থেকে নেপালে যা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং ঘটনাক্রম যেদিকে এগোচ্ছে, সেদিকে আমরা নজর রাখছি। এতগুলি তরুণ প্রাণ হারিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি।”
পাশাপাশি , ভারতীয়দের সতর্ক থাকার বার্তা দিয়ে বলা হয়েছে , “কাঠমাণ্ডু এবং নেপালের একাধিক শহরে কারফিউ জারি করা হয়েছে, সেদিকেও আমরা নজর রাখছি। নেপালে যেসমস্ত ভারতীয়রা রয়েছেন, তাঁদের প্রত্যেককে সতর্ক থাকতে বলা হচ্ছে। নেপালি প্রশাসনের নির্দেশ মতো চলতে অনুরোধ করা হচ্ছে ভারতীয়দের।”







