ক্রাইমজেলা

নাবালিকা ধর্ষণে গ্রেপ্তার পিসেমশাই, চাঞ্চল্য সবং জুড়ে

পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। পরিবারেরই এক সদস্যর বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবংয়ের বছর ৯-এর এক তৃতীয় শ্রেণীর ছাত্রীর উপর প্রায় দু’বছর ধরে নরকযন্ত্রণা চালিয়ে আসছিল তারই পিসেমশাই লালু খান (৪২)। নানা অজুহাতে একাধিকবার নাবালিকাকে ধর্ষণ করত অভিযুক্ত। শুধু তাই নয়, ঘটনাটি ফাঁস করলে গলা কেটে খুন করার হুমকিও দিত সে।

অসহ্য নির্যাতন আর আতঙ্কের মধ্যে অবশেষে সাহস সঞ্চয় করে মা’কে ঘটনার কথা জানায় নাবালিকা। অভিযোগ পেয়েই ক্ষোভে ফেটে পড়ে পরিবার। গতকাল সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আজ নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হবে এবং অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনায় ভেঙে পড়েছেন নির্যাতিতার মা। চোখের জলে তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সবং থানার পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা সবংয়ে চাঞ্চল্যের ঝড় উঠেছে। স্থানীয়রা দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.