দেশবিশ্ব

শুরু নাসার অনন্য পরীক্ষা: ১৯ অক্টোবর থেকে ‘মঙ্গলবাসী’ হচ্ছেন চার নভশ্চর

মঙ্গল গ্রহ নিয়ে মানুষের কৌতুহল অনেকদিনের। বহুদেশ বহুবার বিভিন্ন উৎক্ষেপণ যন্ত্র পাঠিয়েছে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করার জন্য। এইবার নাসা লাল গ্রহে জীবনযাপন কেমন হতে পারে, তা বিশদে জানার জন্য পৃথিবীতেই এক টুকরো মঙ্গল অর্থাৎ হিউস্টনের জনসন স্পেস সেন্টারের অন্তর্গত মার্স ডিউন আলফা বানিয়ে চার জন নভশ্চরকে সেখানে থাকার জন‌্য প্রস্তুত করছে।১৯ অক্টোবরে শুরু এই অভিযানে ৩-ডি প্রিন্টারে বানানো প্রায় ১,৭০০ বর্গফুটের হ্যাবিট্যাট-এ রস এল্ডার, এলিন এলিস, ম্যাথু মন্টগোমারি ও জেমস স্পাইসার গোটা ৩৭৮ দিন— অর্থাৎ আগামী ২০২৬ সালের ৩১ অক্টোবর অবধি থাকবেন। শেষ মুহূর্তে কারও বিকল্প হিসাবে প্রস্তুত রয়েছেন এমিলি ফিলিপস ও লরা ম্যারি।

এই দীর্ঘ এক বছর নভশ্চরদের মোকাবিলা করতে হবে নানা রোমাঞ্চকর পরিস্থিতির ।যোগাযোগ বিচ্ছিন্নতা বা কোনও যন্ত্রাংশ অকেজো হয়ে যাওয়া কিংবা প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি হওয়া, অতিরিক্ত তাপমাত্রায় স্পেসওয়াক করা,নিভৃতবাস, অনিশ্চয়তা ইত্যাদি কঠিন পরিস্থিতির মোকাবিলা অপেক্ষা করছে তাঁদের জন্য। এই অভিযানের নাম দেওয়া হয়েছে CHAPEA।এর আগে নাসা ভাইকিং ১, মার্স পাথফাইন্ডার ও সোজার্নার রোভার, কিউরিওসিটি রোভার, পারসিভেরেন্স রোভার নামক সফল কিছু মঙ্গল অভিযান করেছে। এই পরীক্ষামূলক অভিযানের ফলাফলের দিকে তাকিয়ে বিভিন্ন দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.