চাকরিরাজ্য

দমকল নিয়োগে বড় ঘোষণা, শূন্যপদে আসছে ১৩০০ চাকরি!

রাজ্যে দমকল বিভাগে দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বীরভূমের রামপুরহাটে এক সরকারি অনুষ্ঠানে দমকল মন্ত্রী সুজিত বসু ঘোষণা করলেন— দমকল বিভাগে প্রায় ১৩০০টি শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে ১০০০ পদ ফায়ার অপারেটর এবং ৩০০ পদ চালক। ইতিমধ্যেই এই নিয়োগে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রী আরও জানান, শুধু জনবল নয়, অবকাঠামোগত উন্নয়নেও জোর দিচ্ছে সরকার। বর্তমানে বীরভূম জেলায় পাঁচটি দমকল কেন্দ্র থাকলেও খুব শীঘ্রই তারাপীঠ, নলহাটি, লাভপুর ও মুরারই-তে তৈরি হবে নতুন চারটি ফায়ার স্টেশন।

তবে নিয়োগ প্রক্রিয়া আপাতত ওবিসি সংরক্ষণ মামলার জটিলতায় আটকে রয়েছে। আদালতের নির্দেশ পেলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

সম্প্রতি একের পর এক বহুতল অগ্নিকাণ্ডে প্রশাসনের উদ্বেগ বেড়েছে। সেই কারণেই সরঞ্জাম ও পরিষেবা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। রামপুরহাট ও তারাপীঠে ফায়ার ল্যাডার পরিষেবার দাবি ওঠায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন দমকল মন্ত্রী।

এই ঘোষণায় রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.