নিউজিল্যান্ডের এক ক্যাফে থেকে বের করে দেওয়া হয় বিরুষ্কা দম্পতিকে ? খুবই বড় মাপের মানুষ হলেও সাধারণত খুবই সাদাসিদে জীবন পছন্দ করেন বিরাট – অনুষ্কা । কিন্তু এবার শিরোনামে তাঁদের যে খবর এসেছে , তা শুনলে অনেকেই হতচকিত হতে পারেন ।
জানা যাচ্ছে একটি ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের ! কিন্তু কেন ! কি ছিল তাদের অপরাধ ?
ক্রিকেটার জেমাইমাহ রদ্রিগেজ , এক সাক্ষাৎকারের মাধ্যমে এই কাহিনীটি দর্শকদের সাথে শেয়ার করেছেন ।
তিনি জানিয়েছেন , একবার নিউজিল্যান্ড সফরে থাকাকালীন বিরাট , অনুষ্কা , রদ্রিগেজ এবং স্মৃতি মন্ধানা একটি ক্যাফেতে গিয়েছিলেন । প্রথম কিছুটা সময় ক্রিকেট নিয়েই তাদের আলোচনা চলে । আর তারপর আলোচনার মোড় ঘরে , জীবন , অভিজ্ঞতা আর খোলামেলা আড্ডায় । রদ্রিগেজ জানান , “মনে হচ্ছিল অনেক দিন পর কয়েকজন পুরনো বন্ধু দেখা করে আড্ডা দিচ্ছে। আড্ডা এত জমাটি হচ্ছিল যে খেয়ালই করিনি সময় কীভাবে বয়ে যাচ্ছে! ”
আড্ডা এতটা বেশি হয়ে গিয়েছিল , যে সেই ক্যাফের কর্মচারী , এসে বিনীত ভাবে অনুরোধ করেন , যে চার ঘণ্টার বেশি তাদের আড্ডা হয়ে গেছে । এবার ক্যাফে ছাড়ার সময় ।







