বিনোদন

সৌমিতৃষার পথচলা শুরু খলনায়িকা হয়েই! জানতেন কি আগে?

 

 

মিঠাইয়ের নাম শোনেননি এরকম বাংলা ছোট পর্দার দর্শক প্রায় নেই বললেই চলে। প্রায় একুশ সপ্তাহ ধরে চলছে জি বাংলার মিঠাই। তবে সকলের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু কি কি ধারাবাহিক দিয়ে নিজের পথ চলা শুরু করেছে তা অনেকেই জানেন না।

 

চলতি বছর থেকে শুরু করেও কয়েকদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিল মিঠাই। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

 

এখানে মুখ্য চরিত্রে একটি সাদাসিধি মিষ্টি মেয়ের ভূমিকায় অভিনয় করলেও সৌমিত্রিশা সিরিয়ালের পা রেখেছিলেন একটি নেতিবাচক চরিত্র দিয়েই।

 

২০১৬ থেকে ২০১৮ সালে কালার্স বাংলা এর ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের ঝিল্লি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এবং স্টার জলসার জয় কালী কলকাতা ওয়ালী ধারাবাহিকের কয়টি পর্বে ও তাকে দেখা গিয়েছে। এছাড়াও স্টার জলসার গোপাল ভাঁড় অলৌকিক না লৌকিক আজকের মতো ধারাবাহিকের কিছু কিছু পর্বে তার দেখা মেলে। তবে সান বাংলার ‘কনে বউ’ এর মুখ্য চরিত্রে কলি সেনের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.