লাদাখে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে নতুন করে তৈরি হল বিতর্ক। হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস (HIAL)-এর অধীনস্থ ‘ডেজার্ট ফ্লাওয়ার স্কুল’-এর সমস্ত কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল লাদাখ প্রশাসন। বুধবার, ৩ নভেম্বর এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্কুলটির যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল HIAL। বিকল্প শিক্ষাব্যবস্থা, পরিবেশবান্ধব জীবনযাপন এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। প্রশাসনের এই নির্দেশকে কেন্দ্র করে লাদাখের শিক্ষা ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে হাইকোর্টের চূড়ান্ত রায়ের পরই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
Read Next
November 18, 2026
দাউদের পৈতৃক বাড়ি ভাঙার তোড়জোড় বিএমসির, মসজিদ ভাঙা নিয়েও তৈরি হয়েছে জটিলতা
November 18, 2026
‘ঠান্ডা মাথাতেই নেওয়া ভালো কিছু প্রতিশোধ’, শীর্ষ লস্কর কমান্ডার নিকেশ হতেই বার্তা সিআরপিএফ ডিজির
November 17, 2026
অন্ধ্রপ্রদেশে ফের ONGC-র গ্যাস কূপে বিপত্তি, লিকেজের জেরে সরানো হল ৮০০ গ্রামবাসীকে**
November 17, 2026
হাইকোর্টে বেকসুর খালাসের পরও ৭ বছর জেলবন্দি! ছত্তিশগড় সরকারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের
November 17, 2026
দিল্লিতে দোতলা বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু শিশু-সহ ২ জনের, আতঙ্ক এলাকায়
November 17, 2026
সংরক্ষিত আসন নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের! নির্দিষ্ট SC/ST আসনের দাবি করতে পারবেন না ভোটার বা প্রার্থী
Related Articles
Check Also
Close
-
‘টাকার দাম ঠিক আছে, ডলারের দাম বেড়েছে’ উক্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রীরOctober 16, 2022







