দেশরাজনীতি

আচমকাই হট এয়ার বেলুনে আগুন , কোনক্রমে প্রাণে বাঁচলেন মুখ্যমন্ত্রী

হট এয়ার বেলুনে চরছিলেন মুখ্যমন্ত্রী । ঠিক তখনই আগুন ধরে যায় বেলুনে । মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক । অল্পের জন্য প্রাণে বাঁচেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। হট এয়ার বেলুনে আগুন লাগার সাথে সাথেই , কোনরকমে টেনে বার করে আনা হয় মুখ্যমন্ত্রীকে ।

শনিবার মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের মান্দাসৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই অনুষ্ঠানেই হট এয়ার বেলুনে চড়ার কথা ছিল মন্দাসৌরের সাংসদ সুধীর গুপ্তা ও মুখ্যমন্ত্রী মোহন যাদবের। সেই মতো তাঁরা বেলুনে উঠেও পড়েন । কিন্তু হট এয়ার বেলুনটি একটু উঠতে , তা জোড়ালো হাওয়ায়, তার মুখ নিচের দিকে হয়ে যায় । এবং যে যন্ত্র তে আগুন জ্বলে, তা দিয়েই আগুন ছড়িয়ে যায় বেলুনে।

পরিস্থিতি বেগতিক দেখে , মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বেলুনটি ধরে ফেলেন এবং উপস্থিত কর্মীরা , বড় কিছু ক্ষতি হওয়ার আগে , তড়িঘড়ি বেলুনের আগুন নেভান । পাশাপাশি টেনে বার করা হয় মুখ্যমন্ত্রীকে । ইতিমধ্যেই স্যোসাল মিডিয়ায় ভাইরাল, সেই ভয়ঙ্কর পরিস্থিতির ছবি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.