বিনোদন

হাসপাতালে ভর্তি অভিনেত্রীর স্বামী! হলটা কি?

হঠাৎ হাসপাতালে ভর্তি অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন। চলচ্চিত্র পরিচালক সন্দীপ সিং কিছু ছবি শেয়ার করে এই দুর্ঘটনার কথা জানান।তিনি বলেন, ভিকির হাতে কাঁচের টুকরো ঢুকে যায় এবং তার জন্য তাকে প্রায় ৪৫টি সেলাই নিতে হয়। তিনি আরও জানান, ভিকি গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভিকির হাসপাতালে ভর্তির একটি ভিডিও বর্তমানে ভাইরাল। সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দিয়েছেন ভিকির ঘনিষ্ঠ বন্ধু সমর্থ জুড়েল। হাতে ব্যাণ্ডেজ বেঁধেই বিছানায় শুয়ে সকলের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ভিকি। দ্রুত আরোগ্য কামনা করে সমর্থ লিখেছেন, ‘বড় ভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার টনি স্টার্ক।’ এছাড়াও ভিডিওতে দেখা যাচ্ছে,ভিকির বিছানার পাশেই দাঁড়িয়ে রয়েছেন অঙ্কিতা। ভিডিও-তে সমর্থকে বলতে শোনা যাচ্ছে, ‘ভিকি টাটা।’ প্রত্যুত্তরে ভিকি বলেন, ‘দয়া করে টাটা বলো না।’ সমর্থ তাঁর বন্ধুকে বুঝিয়ে বলেন, ‘দুঘণ্টার মধ্যে আমি তোমার কাছে ফিরে আসছি।’ এছাড়াও ভিকির দিদি ভাইয়ের কপালে স্নেহের চুম্বণ এঁকে অভিনেত্রী অসিতা ধাওয়ান লিখেছেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে ওঠো ভিক্কু। আমার হৃদয় তোমার এভাবে দেখতে কখনই চায় না। তবে তোমার হাসি বলে দিচ্ছে, তুমি রাজা। আমার সাহসী ভাই খুব শীঘ্রই পুরনো ছন্দে ফিরবে। অনেক ভালবাসা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.