খেলাধুলা

‘জাহানকে বিয়ে করাই জীবনের সবচেয়ে বড় ভুল’, টেলিভিশন শো-তে বিস্ফোরক মোহাম্মদ শামি

ভারতীয় দলের অভিজ্ঞ জোরে বোলার মোহাম্মদ শামি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ খোলামেলা ভাবে জানালেন, অভিনেত্রী ও মডেল হাসিন জাহানকে বিয়ে করাই তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য সুখের হয়নি। ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে। মামলা এখনও আদালতে বিচারাধীন। শামি বলেন, “আমি কাউকে দোষারোপ করতে চাই না। কিন্তু এটিই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভাগ্য খারাপ ছিল।”

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করা কতটা কঠিন ছিল, সে কথাও অকপটে স্বীকার করেছেন বাংলার এই তারকা। তাঁর কথায়, “এক দিকে পারিবারিক অশান্তি সামলাতে হয়েছে, অন্য দিকে দেশের হয়ে পারফর্ম করতে হয়েছে। এতে মানসিক চাপ চরমে পৌঁছেছিল।”

সোশ্যাল মিডিয়ায় কটূক্তি, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক, এমনকি তাঁর নামে ভুয়ো ছবি ও অভিযোগ ছড়ানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শামি। তবে এই সব প্রতিকূল সময়ে তিনি পাশে পেয়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি ও কপিল দেবদের মতো তারকাদের। কোহলির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শামি বলেন, মাঠে এবং মাঠের বাইরে দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে। কোহলিকে তিনি ‘লেজ়ি’ বা ‘লালা’ ডাকনামে ডাকতে দেন, তাতেও তাঁর আপত্তি নেই।

শামির বক্তব্য, তাঁর পরিবারে কন্যাসন্তানের জন্ম উৎসবের কারণ। মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন শেখা তাঁর পরিবার থেকেই। মায়ের সঙ্গে কোহলির সম্পর্ক নিয়েও তিনি স্মৃতিচারণা করেন।

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে খেলেছেন শামি। চোট ও ফিটনেস সমস্যায় কিছু দিন মাঠের বাইরে থাকলেও তিনি আশাবাদী, শিগগিরই পুরনো ছন্দে দেখা যাবে তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.