দেশ

কৃষকদের কল্যাণে বরাবরই অগ্রাধিকার, পিএম-কিষাণে ছোট কৃষকদের ৪.৫ লক্ষ কোটি টাকা: নরেন্দ্র মোদি

কৃষকদের আর্থিক সুরক্ষা ও স্বনির্ভরতা নিশ্চিত করাই কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শুক্রবার গুজরাটের বনসকাঁঠায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের গুজরাট সফরে গিয়ে প্রায় ১৪ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এদিন ভিলডিতে ভারত বভাইন ব্রিডিং অ্যান্ড রিসার্চ সেন্টারেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশীয় গবাদি পশুর উন্নত প্রজনন, সংরক্ষণ এবং দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মোদি জানান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র কৃষকদের ইতিমধ্যেই ৪.৫ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। তাঁর দাবি, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা এবং সারের দামে বিপুল বৃদ্ধি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সেই আর্থিক চাপ কৃষকদের উপর পড়তে দেয়নি।
প্রধানমন্ত্রীর বক্তব্য, কৃষকদের কল্যাণকে বরাবরই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। কৃষকদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নই সরকারের লক্ষ্য।
এদিনের জনসভা ও রোড শো থেকে আরও একবার নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরে মোদি বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি মানুষের সেবা করে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.