অফবিট

শ্রী কৃষ্ণ কেন শ্রীরাধিকাকে বিয়ে করলেন না ? জানুন এর বিস্তারিত তথ্য

নিজস্ব সংবাদদাতা : প্রেম হোক বা ভক্তি সবক্ষেত্রেই রাধাকৃষ্ণের জুড়ি মেলা ভার।সত্যিকারের প্রেমের উদাহরণ হিসেবে আজও আমরা রাধাকৃষ্ণের প্রেমকেই বুঝি । এই যুগলের মধ্যে প্রেমের গভীরতা ছিল অপরিসীম। তাহলে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না কেন? জানুন এর বিস্তারিত তথ্য।

রাধা-কৃষ্ণের প্রেম লীলা মহাভারতে উল্লেখ্য নেই। এই অমর প্রেম কাহিনী লোক সমাজে বহুল প্রচলিত। আমরা এই কাহিনী বৈষ্ণব পদাবলী এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর মাধ্যমে জানতে পারি। । তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কারণ বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে অনেক পরে।

তবুও যাই ব্যখ্যা-ই দেওয়া হোক না কেন, তা তর্কসাপেক্ষ তো বটেই, সেইসঙ্গে রীতিমত ধোঁয়াশায় পরিপূর্ণ। তার মধ্যে সবচেয়ে পরিচিত তথ্যগুলো হলো বৈষ্ণব পদাবলীতে শ্রীরাধাকে ভগবানের পরম ভক্ত রূপে উপস্থাপন করা হয়েছে।আর কৃষ্ণের প্রতি রাধার প্রেম আসলে ভগবানের সাথে ভক্তের মিলনের তীব্র আকাঙ্ক্ষা। কোনও কোনও পুরাণ অনুযায়ী রাধা ছিলেন আয়ান ঘোষের স্ত্রী এবং সম্পর্কে কৃষ্ণের মামী। শাস্ত্র মতে একজন নারীর স্বামী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় কারো সাথে বিয়ে হতে পারে না। সেই কারনেই পরবর্তীতে অনেকগুলো বিয়ে করলেও শ্রীকৃষ্ণ রাধাকে বিয়ে করেননি

আবার কারোর মতে শ্রীরাধা অবিবাহিতা ছিলেন। বৈষ্ণব পদাবলী অনুযায়ী কংসকে হত্যা করার জন্য শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরার দিকে চলে যান,তখন শ্রীরাধা আকুল ভাবে শ্রীকৃষ্ণের কাছে জানতে চান, কেন কৃষ্ণ রাধাকে বিয়ে করে মথুরায় নিয়ে যাচ্ছেন না। জবাবে শ্রীকৃষ্ণ জানান,তিনি ও শ্রীরাধা আসলে একই আত্মার দুই শরীর। তাই শ্রীরাধিকাকে বিয়ে করলে শ্রীকৃষ্ণকে তো নিজের সাথেই বিয়ে করতে হয়।যাবার সময় তিনি রাধাকে আশীর্ব্বাদ করে বলেন, আজ থেকে যখনই কৃষ্ণ ও রাধার নাম একসাথে উচ্চারিত হবে,তখন সবসময় রাধার নাম আগে উচ্চারিত হবে। তাই বলা হয়, রাধা-কৃষ্ণ, কৃষ্ণ-রাধা নয়।

এরপর কৃষ্ণ মথুরায় চলে গেলেও,আর কখনো বৃন্দাবনে ফিরে আসেননি। সেই থেকে বিরহিনী রাধা কৃষ্ণের প্রতিক্ষায় যমুনার তীরে বসে রইলেন। তাই বৃন্দাবন বাসিরা বিশ্বাস করেন যে এখনো শ্রীরাধা রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের সাথে মিলনের অভিলাশে যমুনার তীরে অভিসারে যান। সেইজন্য আজও বৃন্দাবনের ভক্তরা রাতের বেলা যমুনার তীরে যান না। যাতে শ্রীরাধিকার কোনো ব্যাঘাত না ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.