যাদবপুর ছাত্রী মৃত্যু নিয়ে ক্রমাগত ঘনাচ্ছে রহস্য। কেউ বলছে নিছক দুর্ঘটনা আবার গত সোমবার মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে খুনের মামলা রুজু করেন অনামিকার বাবা। ছাত্রীর বাবার বক্তব্য, পরিকল্পনা করেই খুন করা হয়েছে তাঁর মেয়েকে। নয়ত অনামিকার পক্ষে ওই রাতে একা পুকুরে যাওয়ার কথা না। তাঁর দাবী , হিংসার শিকার হয়েছিলেন অনামিকা। বিশ্ববিদ্যালয়ে প্রতিটা সেমিস্টারে তাঁর মেয়ে প্রথম স্থান অর্জন করত বলে অনেকের ঈর্ষা ছিল অনামিকার ওপর। অনামিকা ছিলেন এখন সমাজসেবিকা। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সামাজিক কাজকর্ম করত। এইজন্যও তার উপর অনেকের ক্ষোভ ছিল। অনামিকার বাবার দাবী এই মৃত্যুর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থল পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে হোমিসাইড শাখার গোয়েন্দারা।
এই মৃত্যুতে পুলিশের তুরুপের তাস ছিল অনামিকার বন্ধুরা। এইবার তাদের বয়ানেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তাদের দাবী, শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, অনামিকার বাড়িতেই বসত মদের আসর। ঘটনার আগে বহুবার সে মদ্যপান করেছে। মদ্যপান করলেই অনামিকা হ্যালুসিনেট করত বলে তাদের বক্তব্যে উঠে এসেছে। বুধবার পুলিশ তিনজন নিরাপত্তা রক্ষীদের নিয়ে ঘটনার পুনর্নিমান করেন। ঘটনার দ্রুত সুরাহা হবে বলে আশাবাদী তদন্তকারী দল।







