অফবিট

কৃষ্ণের জন্মরাতে দেবীর আগমন! নন্দ–যশোদার ঘরে যোগমায়ার অলৌকিক কাহিনি

ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা আমরা অনেকেই জানি। কিন্তু সেই একই রাতে নন্দ–যশোদার ঘরে জন্ম নিয়েছিলেন এক কন্যাসন্তান—এই রহস্যময় ঘটনা অনেকেরই অজানা।

ভাগবত পুরাণ অনুযায়ী, দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হিসেবে যখন কৃষ্ণ মথুরার কারাগারে জন্মগ্রহণ করেন, তখনই গোকুলে নন্দ ও যশোদার ঘর আলো করে আসে এক কন্যাশিশু। দৈব নির্দেশে বাসুদেব নবজাতক কৃষ্ণকে যমুনা নদী পেরিয়ে গোকুলে পৌঁছে দেন এবং যশোদার সেই কন্যাশিশুকে তুলে নিয়ে মথুরায় ফিরে আসেন।

কংস যখন দেবকীর অষ্টম সন্তানকে হত্যা করতে আসে, তখন সে শিশুটিকে আছড়ে ফেলতে চাইলে অবিশ্বাস্য ঘটনা ঘটে। কন্যাটি আকাশে উঠে দেবীরূপে প্রকাশ পান এবং কংসকে সতর্ক করে বলেন— “তোর হত্যাকারী ইতিমধ্যেই জন্মেছে এবং সে সুরক্ষিত স্থানে রয়েছে।”

এরপর সেই কন্যাটি বিন্ধ্য পর্বতে গিয়ে দেবী বিন্ধ্যবাসিনী রূপে পূজিত হতে শুরু করেন।

শাস্ত্র মতে, এই দেবীই ভগবান বিষ্ণুর মায়াশক্তি যোগমায়া। কখনও তাঁকে কাত্যায়নী, কখনও চামুণ্ডা বা ভবানী রূপে আরাধনা করা হয়। দুর্গাপূজায়ও তাঁকে স্মরণ করা হয় ভক্তদের রক্ষাকর্ত্রী হিসেবে।

কথিত আছে, দেবতারা তাঁকে দেবলোকে ফিরে যেতে অনুরোধ করলে তিনি জানান— “আমি পৃথিবীতে নানা রূপে অবস্থান করব, আর ভক্তরা যে রূপে আমায় ডাকবে, আমি সেই রূপেই প্রকাশ হব।” এরপর দেবতারা বিন্ধ্য পর্বতে তাঁর এক শক্তিপীঠ স্থাপন করেন, যা আজও পূজিত হয়।

অর্থাৎ, কৃষ্ণ জন্মের সঙ্গে জড়িয়ে আছে দেবীরও আবির্ভাব—যা একদিকে যেমন মহাশক্তির প্রকাশ, তেমনি কংস বিনাশের সূচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.