জেলারাজ্য

জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য , বেআইনি ভাবে হচ্ছে জমি অধিগ্রহণ! ক্ষোভে স্থানীয় বাসিন্দারা

সম্প্রতি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে । কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়ককে ছয় লেন করার জন্য , ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে । এমনকি সড়কের পাশের ৩১ বিঘা জমি অধিগ্রহণ করাও হয়ে গিয়েছে । আর তাতেই ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে । ডানকুনির পুরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের দাবী , তাদের না জানিয়েই এই জমি অধিগ্রহণ হয়েছে । নিয়ম না করে এই জমি অধিগ্রহণ করা হয়েছে , পাশাপাশি স্থানীয়দের দাবী, তাদের কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি ।

স্থানীয় এক বাসিন্দার দাবী , “কোন পরিকল্পনা নেই, নোটিস নেই, হঠাৎই দেখি সরকার জমি নিয়ে নিয়েছে। আমরা কয়েকজন একদিন ফোনে চেক করছিলাম, আমাদের জমির তথ্যগুলো দেখি, সেখানে আমাদের নামে কোনও তথ্যই নেই। হঠাৎ করে জমি কেড়ে নিল। গোল ভাবে ঘিরে ৩১ বিঘা জমি অধিগ্রহণ করে নিয়েছে। আমাদের ক্ষতিপূরণ দিলেও নেব না। আর ক্ষতিপূরণ পেলেও, সেই টাকা দিয়ে জমিই বা কোথায় নেবে?”

ডানকুনির পুরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হাসান মণ্ডল জানিয়েছেন , “হঠাৎ করে দেখা যাচ্ছে ডানকুনি টোলিং পশ্চিম দিকে একটা বসতি আছে, সেটাকে তুলে দেওয়া হল। কোনও নোটিস দেয়নি। আলোচনা করেনি। হঠাৎ করে উৎক্ষাত। জমি অধিগ্রহণের এটা কোনও পদ্ধতি নয়। জমি অধিগ্রহণ একটা সিস্টেম্যাটিক বিষয়। রাতে অন্ধকারে রেখা টেনে দিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.