খেলাধুলা

আইপিএলে “হোমকামিং” – অশ্বিনের, চেন্নাইতে ফিরলেন রাচীন, কনভয়ে, নুর আহমেদ ও রাহুল ত্রিপাঠী

চেন্নাই সুপার কিংস (CSK) এবারের আইপিএল নিলামে একের পর এক স্মার্ট সিদ্ধান্ত নিয়ে দলে যোগ করেছে পুরনো ও নতুন তারকাদের। সবচেয়ে আলোচিত হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের হোমকামিং। ২ কোটি বেস প্রাইসে নিলাম শুরু হলেও, চেন্নাইয়ের জন্য তাকে পেতে রাজস্থান রয়্যালসের সঙ্গে তীব্র লড়াই হয়। অবশেষে ৯.৭৫ কোটি টাকায় CSK দলে ফিরিয়ে আনে তাদের প্রাক্তন সুপার কিংকে।

সম্প্রতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগ জিতে ফর্মে থাকা অশ্বিন শুধুমাত্র বোলার নয়, একজন কার্যকর ব্যাটসম্যান হিসেবেও নতুন করে পরিচিতি পেয়েছেন। এই অভিজ্ঞ স্পিনারের ফিরে আসা CSK ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে।

এছাড়াও, নিউজিল্যান্ডের উদীয়মান অলরাউন্ডার রাচীন রবীন্দ্রকে ৪ কোটি টাকায় CSK তাদের রাইট-টু-ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করে দলে ভিড়িয়েছে। বামহাতি স্পিন ও বিভিন্ন পজিশনে ব্যাটিং দক্ষতা তাকে CSK-র জন্য আদর্শ পিক করে তুলেছে।

আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন মহারাষ্ট্রের ব্যাটার রাহুল ত্রিপাঠি। দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরেছেন তিনি। সাথে চেন্নাইয়ের হয়ে ব্যাটিং লাইনআপে তার অভিজ্ঞতা কাজে লাগবে। ৩.৪ কোটি টাকায় তাকে দলে পেতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে CSK।

এদিকে, নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার ডেভন কনওয়ের জন্যও নিলামে PBKS-এর সঙ্গে টানটান লড়াই চলে। ৬.২৫ কোটি টাকায় CSK তাকে দলে ভেড়ায়। গত মরশুমের ফাইনালে ম্যাচ-জেতানো ইনিংসের জন্য তিনি CSK ভক্তদের কাছে বরাবরই প্রিয়।

সাথে সিএসকে টিম ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ বাজী হলো দশ কোটি টাকায় নুর আহমেদকে দলে ভেড়ানো। যা চিপকে টার্নিং ট্র্যাকে বিশেষ ভূমিকা রাখবে। এই অজ্ঞান তরুণ তুর্কি। চেন্নাইয়ের স্পিন অ্যাটাককে কে আরো মজবুত করে তুলবে।

এবারের নিলামে CSK তাদের কৌশলগত বুদ্ধিমত্তা প্রমাণ করেছে। পুরনো ও নতুন তারকাদের মিশ্রণে দল গঠনে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.