নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বাঁকুড়ার সোনামুখীতে মাঝ পথেই নবজোয়ার যাত্রা স্থগিত রেখে সিবিআইয়ের ডাকে কলকাতায় ছুটে আসতে হয় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর সোমবার পুনঃরায় শুরু হচ্ছে তৃণমূলের জনযোগ যাত্রা। এদিন বিকেল ৩ টেয় বাঁকুড়ার ল্যান্ড করবে অভিষেকের কপ্টার। সাড়ে ৩ টেয় ইন্দাস হাই স্কুল মাঠে জনসংযোগ কর্মসূচি রয়েছে। দলীয় সূত্রে খবর, ৩০ এপ্রিল তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বজ্রপাতের বলি হওয়া সামসেদ আলি মল্লিকের পরিবার ও ঘটনায় আহত ৫০ জনের সঙ্গে দেখা করতে পারেন ডায়মণ্ডহারবারের সাংসদ। বিকেল ৫ টায় বিষ্ণুপুরে তুর্কির মাঠে রয়েছে অধিবেশন। সেখানেই রাত কাটাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে কড়া নিরাপত্তায় মোড়া বাঁকুড়া। নবজোয়ারে ফিরে কী বার্তা দেন তিনি, তার অপেক্ষায় তৃণমূল কর্মীরা।
Read Next
October 30, 2026
জলাশয়ের মরণফাঁদ থেকে শিশুদের জীবনরক্ষা: দিল্লির বুকে আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত বাংলার মঞ্জু ও সোনামণি!
October 30, 2026
অভিষেকের পুলিশকে হুঁশিয়ারি, পাল্টা শুভেন্দুর ‘সোডিয়াম-পটাশিয়াম’ খোঁচা! দুই নেতার কথার লড়াইয়ে সরগরম রাজ্য রাজনীতি
October 30, 2026
NEET-এ প্রত্যাশিত র্যাঙ্ক না মেলায় মানসিক অবসাদ? হায়দরাবাদে বাড়ি থেকে উদ্ধার ২০ বছরের
October 30, 2026
কালীপুজোয় বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিল রাজ্য, ফানুস ওড়াতেও লাগবে দমকলের অনুমতি
October 30, 2026
স্বামীর ধাক্কায়, বিক্ষত স্ত্রী। গাড়ী নিয়ে চড়াও, “বাইক-ট্যাক্সি”এর উপর।
October 29, 2026
রায়গঞ্জের সভা থেকে হামিদুল রহমানকে নিশানা শুভেন্দুর, পুরনো মামলা খোলার নির্দেশ
Related Articles
Check Also
Close







