খেলাধুলা

আইপিএলের পর জাতীয় দল, বাজিমাত ১৪ বছরের বৈভব সূর্যবংশীর

আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছিলেন সবার, এইবার যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার নজির গড়ল ১৪ বছরের বৈভব সূর্যবংশী। সম্প্রতি অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গেছে। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে ৬৮ বলে ৭০ রানের দুর্ধর্ষ ইনিংস ৬টি ছক্কা আর ৫টি বাউন্ডারি সহযোগে খেলেন বৈভব।

২১টি ইনিংসে ৩৮টি ছক্কা সহযোগে এর আগে এই রেকর্ড ছিল ভারতের উন্মুক্ত চন্দের আওতায়। এইবার সেই রেকর্ডও ভেঙে দিলেন ১৪ বছর বয়সী এই খেলোয়াড়।পরিসংখ্যান বলছে, যুব ওয়ানডেতে ৫৪০ রান করেছে বৈভব। তার মধ্যে বেশিরভাগ রানই এসেছে বাউন্ডারি থেকে। বৈভবের এই পারফর্মেন্সের ফলে ভারতীয় দল ১-০ ব্যাবধানে এগিয়ে। ১৪ বছর বয়সী বৈভবের এই পারফরমেন্স সময়ের সাথে আরো পরিপক্ক ও উন্নত হবে বলে আশাবাদী বিশেষজ্ঞমহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.