রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ সবজি হল পেঁয়াজ। যা প্রায় আমাদের প্রত্যেকটি রান্নায় ব্যবহার করা হয়। পেঁয়াজ যে কোন খাবারের স্বাদ যথেষ্ট পরিমাণে বাড়িয়ে তোলে। এছাড়াও পেঁয়াজের মধ্যে রয়েছে পুষ্টিগুণের সঙ্গে যে ফাইটোকেমিক্যাল রয়েছে যা মানবদেহের জন্য খুবই উপকারী।
তবে পেঁয়াজের খোসা ছাড়ালে অনেকেই দেখতে পান পেঁয়াজের গায়ে কালো দাগ। এই পেঁয়াজ গুলো খাওয়া আদৌ কি উচিৎ ? এই পেঁয়াজের দাগ গুলো কি ব্লাক ফাঙ্গাস? সেই পেঁয়াজ খেলে কী ‘মিউকরমাইকোসিস’ হতে পারে? এরকম একাধিক প্রশ্ন মানুষের মনে বাসা বাঁধছে !
আমেরিকার কৃষি দফতরের তরফ থেকে জানা যায় যে, পেঁয়াজের গায়ে লেগে থাকা এই কালো ছাপটি আসলে হলো এক ধরণের সাধারণ ছত্রাক। এই কালো ছত্রাকের নাম হলো অ্যাস্পারজিলাস নাইজার। এই ছত্রাকগুলো থেকে সংক্রমণ হওয়ার কোন রকমের ভয় নেই। মাটিতে পাওয়া যায় এই ছত্রাকগুলোকে। বহু দিন ধরে পেঁয়াজ রেখে দিলে , পরিষ্কার না করলে দেখা দিতে পারে। তবে পেঁয়াজ খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে।







