খেলাধুলা

পাকিস্তানি সতীর্থের সঙ্গে একই দলে অশ্বিন! করমর্দন নিয়ে জল্পনা তুঙ্গে

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই আবেগের ঝড়, আর সেই আবেগে নতুন মাত্রা যোগ করলেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলকে বিদায় জানানো এই অভিজ্ঞ স্পিনারকে এবার দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। সব কিছু পরিকল্পনা মতো চললে সিডনি থান্ডারের জার্সি গায়েই মাঠে নামবেন তিনি। তবে এখানেই তৈরি হচ্ছে নতুন কৌতূহল। কারণ, একই দলে থাকতে পারেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার শাদাব খান। ফলে প্রশ্ন উঠছে—করমর্দন বিতর্কে পাকিস্তানকে skকঠোর সমালোচনা করা অশ্বিন এবার কি সতীর্থ পাক ক্রিকেটারের সঙ্গে হাত মেলাবেন?

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা সর্বোচ্চে পৌঁছেছিল। পিসিবি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি পর্যন্ত তুলেছিল, যা শেষমেশ খারিজ করে আইসিসি। সেই সময় অশ্বিন স্পষ্ট জানিয়েছিলেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় ভারতের সিদ্ধান্ত যথাযথ। তাই এবার যদি বিগ ব্যাশে তিনি শাদাবের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেন, তাহলে দু’জনের সম্পর্ক কীভাবে শুরু হয়, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

প্রসঙ্গত, অবসর নেওয়ার ফলে বিদেশি লিগে খেলার ক্ষেত্রে অশ্বিনের আর কোনো বাধা নেই। সিডনি থান্ডার ছাড়াও সিডনি সিক্সার্স, হোবার্ট হ্যারিকেন ও অ্যাডিলেড স্ট্রাইকার্স তাঁকে দলে ভেড়াতে আগ্রহী। নভেম্বরে হংকং সিক্সেসে ভারতের হয়ে খেলবেন এই তারকা স্পিনার। এরপরই সম্ভবত যোগ দেবেন বিগ ব্যাশে। প্রথম ভারতীয় হিসেবে তিনি যদি এই লিগে অংশ নেন, তবে শুধু দল নয়, পুরো টুর্নামেন্টের জন্যই তা বড় আকর্ষণ হবে।

সব মিলিয়ে ক্রিকেটমহলের দৃষ্টি এখন একটাই—মাঠে দক্ষতার পাশাপাশি, পাকিস্তানি সতীর্থের সঙ্গে অশ্বিনের আচরণ কেমন হয়। করমর্দনকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছিল এশিয়া কাপে, তারই এক নতুন অধ্যায় কি লেখা হবে বিগ ব্যাশে? সময়ই দেবে সেই উত্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.