নিয়মরক্ষার ম্যাচে টানটান উত্তেজনা । শেষ বলে ৩ রান বাকি থেকে , সুপার ওভারের প্রথম বলেই ৩ রান দৌড়ে জয় – এক রোমহর্ষক ম্যাচের মধ্যে দিয়ে অপারেজয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আরো একধাপ অগ্রসর হলো ভারত ।
শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে দুবাইয়ের মাঠে মুখোমুখি হয় ভারত এবং শ্রীলঙ্কা । ভারত আগেই পৌঁছে গিয়েছিল ফাইনালে , এবং শ্রীলঙ্কা আগেই বাদ পরে গিয়েছিল লীগ থেকে । তাই এটি ছিল কার্যত নিয়মরক্ষারই ম্যাচ ।
ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা । প্রথমে ব্যাট করতে নেমে ভারত গড়ে ২০২ রান । অভিষেকের ব্যাটে আসে মূল্যবান ৬১ রান ,অপরাজেয় থাকেন তিলক বর্মা । সেকেন্ড ইনিংসে ২০৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট হাতে নামে শ্রীলঙ্কা। স্বাভাবিক এই বিশাল রানের লক্ষ্য দেখে , ভারতীয় অনুরাগীরা ভেবেছিলেন , সহজেই ম্যাচ নিজেদের নামে করে নেবেন সূর্য কুমাররা ।
তবে শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে , খেলার ভোল পাল্টে দেন পথুম নিশঙ্কা । শতকবীর নিশঙ্কা চেয়েছিলেন ম্যাচ শেষ করে যেতে , কিন্তু তা আর হলো না । হর্ষিত রানার বলে , বরুন চক্রবর্তীর হাতে নিজের উইকেট দেন নিশঙ্কা । তারপর শ্রীলঙ্কার শত চেষ্টার পরেও ম্যাচ গড়ায় সুপার ওভারে ।
সুপার ওভারে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে গড়ে মাত্র ২ রান । জবাবে , প্রথম বলেই , দৌড়ে ৩ রান নিয়ে নেন সুর্যকুমার যাদব । ফের জয় হয় তিরঙ্গার।







