খেলাধুলা

দাপটের সাথে অরেঞ্জ ক্যাপ সুদর্শনের, প্রথমবার আইপিএল খেলেই পুরস্কৃত বৈভব

অবশেষে ইতিহাস! আইপিএলের ১৮ বছরের অপেক্ষার ইতি। বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হল প্রথমবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে স্বপ্নপূরণ করল আরসিবি। জয়ের অন্যতম কারিগর ক্রুণাল পাণ্ডিয়া, যিনি শুধু বল হাতে দুটি উইকেট নিয়েই থেমে থাকেননি, জিতেছেন ফাইনালের সেরা খেলোয়াড়ের খেতাবও।

এই আইপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কাড়লেন অনেকে। ব্যাট হাতে রাজত্ব করেছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। ৭৫৯ রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপ, সর্বাধিক চার, ফ্যান্টাসি কিং এবং ইমার্জিং প্লেয়ার—সব মিলিয়ে চারটি পুরস্কার একাই। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজনও তিনি। যেন তরুণ তুর্কির ছড়াছড়ি। অন্যদিকে, পার্পল ক্যাপ গিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণের হাতে, ২৫ উইকেট নিয়ে।

সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে ১৫ লক্ষ টাকার পুরস্কার জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী হয়েছেন সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন, তাঁর স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো ২০৭। ছয়ের রাজা হয়েছেন লখনউয়ের নিকোলাস পুরান, চারবার বল মাঠের বাইরে পাঠিয়েছেন ৪০ বার।

চেন্নাই সুপার কিংস পেয়েছে ফেয়ার প্লে ট্রফি, আর সেরা স্টেডিয়ামের তকমা গিয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের দখলে। সব মিলিয়ে জমজমাট, প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর এবং স্মরণীয় এক আইপিএল মরশুমের পর্দা নামল এবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.