জেলা

অবশেষে জানা গেল মহড়া চলাকালীন ভেঙে পড়েছিল যুদ্ধ বিমানের অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক, শুরু তদন্ত

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা বিমানঘাঁটির কাছে একটি মিগ-২৯ বিমানের অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক ভেঙে জঙ্গলে পড়ে যায়। মিগ-২৯ বিমানটি প্রশিক্ষণ শেষে কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে ফেরার সময় অতিরিক্ত জ্বালানি বহনে ব্যবহৃত ভেন্ট্রাল ড্রপ ট্যাঙ্কটি ভেঙে পড়ে এবং একটি জঙ্গলে পড়ে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, “কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে ফেরার সময় অতিরিক্ত জ্বালানি বহনে ব্যবহৃত ভেন্ট্রাল ড্রপ ট্যাঙ্কটি ভেঙে পড়ে জনবসতিহীন জঙ্গলে পড়ে যায়। অতিরিক্ত ট্যাঙ্কটি পরে কর্মকর্তারা খুঁজে পেয়েছেন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এটি কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.