নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। এই জয়ে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ল রোহিত শর্মার দল।
৯ম এশিয়া কাপ শিরোপা : ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে এটি ভারতের নবম শিরোপা। টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল ভারত। এর আগে ২০১৬ সালে ভারত জিতেছিল এই ফর্ম্যাটে।
৯-০ রেকর্ড : পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করে টানা ৯ ম্যাচ জিতল ভারত।
কুলদীপের কীর্তি : ফাইনালে চার উইকেট তুলে কুলদীপ যাদব পৌঁছে গেলেন বিশেষ মাইলস্টোনে। এশিয়া কাপে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৩৬—লাসিথ মালিঙ্গার (৩৩) রেকর্ড ভেঙে দিলেন তিনি।
তিলকের ঝড় : ব্যাটিং অর্ডারে চার নম্বরের নীচে নেমে তিলক বর্মা খেললেন ৬৯* রানের অপরাজিত ইনিংস। এশিয়া কাপের টি-২০ ফাইনালে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
পাকিস্তানের ধস : দ্বিতীয় উইকেট পড়েছিল ১১৩ রানে। সেখান থেকে শেষ আট উইকেটে মাত্র ৩৩ রান তুলতে পারে বাবর আজমের দল—টি-২০ ক্রিকেটে এক বিরল পরিসংখ্যান।
বোলিংয়ের নজির : কুলদীপ যাদব এখন ভুবনেশ্বর কুমারের পাশে—টি-২০ আন্তর্জাতিক ম্যাচে পাঁচবার চার উইকেট নেওয়ার কীর্তি। এর চেয়ে এগিয়ে আছেন কেবল আফগানিস্তানের রশিদ খান (৬ বার)।
বুমরার বিরুদ্ধে রেকর্ড : সাহিবজাদা ফারহান একাই যশপ্রীত বুমরাকে মারেন তিনটি ছক্কা। এর আগে এমন রেকর্ড আর কারও ছিল না।
ভারতের এই জয় শুধু ট্রফিই নয়, এশীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করল।







