খেলাধুলা

আজ মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু, আত্মবিশ্বাসে ভরপুর হরমনপ্রীত কৌর

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। গুয়াহাটিতে বিকেল ৩টেয় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে প্রবল আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়ে দিলেন, ঘরের মাঠে খেলে শিরোপা জয়ের সম্ভাবনা প্রবল।

হরমনপ্রীত বললেন, “আমাদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। ঘরের মাঠে খেলার সুবিধা থাকলেও তার থেকেও বেশি ভরসা আমাদের পারফরম্যান্স। ব্যাটিং ও বোলিং— প্রতিটি বিভাগেই এখন দলের গভীরতা রয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সে আমরা খুশি। বিশ্বকাপে ভালো কিছু করব বলেই বিশ্বাস।”

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে হারের মধ্যেও ভারত আশার আলো দেখেছে। চারশো রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একসময় জয়ের স্বপ্নও দেখেছিল দল। সেই পারফরম্যান্সই বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে হরমনপ্রীতদের।

প্রথম ম্যাচের গুরুত্ব উল্লেখ করে ভারত অধিনায়ক বলেন, “যেকোনও টুর্নামেন্টের শুরুটা সবসময় গুরুত্বপূর্ণ। মনসংযোগ ধরে রেখে আমাদের সেরাটা দিতে হবে। দেশের মাটিতে খেলা, প্রত্যাশাও অনেক বেশি। তবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামছি।”

এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন হরমনপ্রীত। তবে ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এটি তাঁর প্রথম অভিজ্ঞতা।

আজকের ম্যাচ:
ভারত বনাম শ্রীলঙ্কা
স্থান: গুয়াহাটি
সময়: বিকেল ৩.০০
প্রসারণ: স্টার স্পোর্টস নেটওয়ার্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.