নিজস্ব সংবাদদাতা : বাঙালির সকাল বিকেল চা না হলে জমে না। রাত জেগে পড়াই হোক বা পাড়ার মোড়ে আড্ডাই হোক চা না হলে সবই ফিকে। এমন লোকের সংখ্যা খুবই কম যার চায়ের প্রতি দুর্বলতা নেই। দুধ চা ,আদা চা বা যে কোন ফ্লেভার চা এর জুড়ি মেলা ভার। অতিরিক্ত চা খাওয়ার অভ্যাস জীবনে ডেকে আনতে পারে সাংঘাতিক কিছু অসুখ। কোষ্ঠকাঠিন্য, হার্টের রোগ ,প্রস্ট্রেট ক্যান্সার বা মূত্রনালির ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে মাত্রাতিরিক্ত চা খেলে।
অতিরিক্ত চা খেলে কি কি রোগ হয় তা একবার জেনে নিন
১: চায়ের মধ্যে থাকে ক্যাফিন যা আমাদের শরীরের উদ্দীপনা বাড়ায়। অতিরিক্ত চা খেলে শারীরিক উদ্বেগ, উৎকণ্ঠা এবং অস্থিরতা বৃদ্ধি পেয়ে আমাদের শরীরের ক্ষতি করতে পারে।
২: পরিমাণের থেকে বেশি চা খেলে, চায়ে থাকা ক্যাফিনের জন্য ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এ থেকে অনিদ্রার সমস্যা হতে পারে।
৩: চায়ের মধ্যে থিওফাইলিন নামক উপাদানটি আমাদের শরীরের পরিপাক ক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এর জন্যই অতিরিক্ত চা খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।
৪: হৃদরোগের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত চা পান বিশ পানেরই সমান।
৫: ডাক্তাররা গর্ভবতী মায়েদের চা ও কফি খেতে বারণ করে থাকেন। চায়ের মধ্যে থাকা ক্যাফিন গর্ভের মধ্যে অবস্থিত ভ্রুণেরক্ষতি করতে পারে। ফলে তৈরি হতে পারে গর্ভপাতের মত পরিস্থিতি।
৬: গবেষণায় এমন তথ্য সামনে এসেছে অতিরিক্ত চা খেলে পুরুষদের মধ্যে মুত্র নালীর ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে চলেছে।







