বিনোদন

বাবা-মা ও দাদুর পথেই হাঁটলেন তৃষাণজিৎ! এসভিএফের হাত ধরেই পর্দায় অভিষেক প্রসেনজিৎ পুত্রর

এক সময় কার জনপ্রিয় অভিনেতা ছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জী। পরবর্তীতে সেই অভিনেতার হওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছেন বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ প্রসেনজিৎ চ্যাটার্জী। সম্প্রতি সময় দাঁড়িয়ে বিভিন্ন সময়ে সমাজ মাধ্যমে দেখা গিয়েছে অভিনেতা ও অর্পিতা চ্যাটার্জির পুত্র তৃষাণজিৎ অর্থাৎ মিশু। এমনকি তারপর থেকেই টলিপাড়ায় কান পাতলেই গুঞ্জন শোনা গিয়েছিল প্রসেনজিৎ পুত্রের অভিনয় জগতে আসা নিয়ে। এবার সেই গুঞ্জনেই শিলমোহর দিয়ে অবশেষে বিনোদন দুনিয়ায় পথচলা শুরু করতে চলেছে তৃষাণজিৎ। পাশাপাশি বিশ্বজিৎ চ্যাটার্জির কন্যা সম্ভাবী চ্যাটার্জীও অভিনয় জগতে পা দিতে চলেছেন।

এসভিএফের হাত ধরে অনেকেই পথচলা শুরু করে তারা আজকের দিনে জনপ্রিয় তারকা হিসেবে পরিচিত। এবার এই প্রযোজনা সংস্থার হাত ধরে জনপ্রিয়তা পেতে চলেছে বর্তমান তারকাদের পরবর্তী প্রজন্ম। এমনকি বলাই বাহুল্য বিশ্বজিৎ চ্যাটার্জির অভিনয়ের ছাপ রয়ে গেছে টলিউড থেকে শুরু করে বলিউডের মাটিতে। তারই পুত্র প্রসেনজিৎ যিনি একইভাবে নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। টলিউডের বাদশা তো তিনি বরাবর রয়েছেন বর্তমানে রাজকুমার রাওয়ের সঙ্গে একটি বলিউড সিনেমাতেও নজর কারতে দেখা যায়। পাশাপাশি তার সহধর্মিনী অর্পিতা চ্যাটার্জিও বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা।এবার তাদের একমাত্র পুত্র একই পথে হেটে অভিনেতা হিসেবে পরিচিতি করতে চলেছেন।

এবার এস ভি এফের হাত ধরে বড় পর্দায় পদার্পণ করতে চলেছেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ চ্যাটার্জি। এখনো পর্যন্ত কি চরিত্র বা কোন গল্পে দেখা যাবে সেই বিষয়ে স্পষ্ট করেনি সিনেমা নির্মাতারা। তবে চলতি বছরেই তৃষাণজিৎ-এর সিনেমার শ্যুটিং শুরু হতে চলেছে। এছাড়াও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অগ্নিযুগ দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখতে চলেছেন তার আরো এক কন্যা সম্ভাবী চট্টোপাধ্যায়। সবমিলিয়ে চ্যাটার্জী পরিবারের নতুন প্রজন্মকে পর্দায় দেখতে বেশ উৎসাহী সাধারণ মানুষ। তবে এটাই এখন দেখার পরম্পরা অনুযায়ী তারাও নিজেদের জনপ্রিয়তা কতটা বজায় রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.