এবার আর্থিক জালিয়াতির কবলে পরলো খোদ বলি তারকার পরিবার। অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন ফারহান আখতার। এবার এই তারকার মা’য়ের গাড়ির চালকের বিরুদ্ধে ওঠে আর্থিক তছরূপের অভিযোগ। তারপরেই বলি তারকার মা হানি ইরানি প্রশাসনের দ্বারস্থ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে গাড়ির চালক ও বান্দ্রা পেট্রোল পাম্পের কর্মচারী।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত গাড়ি চালকের নাম নরেশ সিং (৩৫) ও বান্দ্রা লেকের কাছে একটি পেট্রোল পাম্পের কর্মচারীর নাম অরুণ সিং (৫২)। অনেকদিন ধরেই আর্থিক তছরূপের ইঙ্গিত পাচ্ছিল ফারহান আখতারের পরিবার। তারপরেই ফারহান আখতারের মা’য়ের ম্যানেজার দিয়া ভাটিয়া এই বিষয়টা খতিয়ে দেখে। তিনি প্রথমেই জ্বালানির হিসেব পরীক্ষা করে। সেই সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হানি ইরানির মারুতি গাড়ির ধারণক্ষমতা রয়েছে ৩৫ লিটার। তবে সেখানে ভর্তি করা হয়েছে ৬২১ লিটার ডিজেল। এরপর ধৃত গাড়ি চালককে চেপে ধরতেই অসংগতি দেখা যায় তার উত্তরে।
তারপর জাভেদ আখতারের নামে কার্ডগুলি পরীক্ষা করতেই ধরা পরে জালিয়াতি। এছাড়া ম্যানেজার বুঝতে পারে সাত বছর আগে বিক্রি হওয়া গাড়ির তেল কেনার নাম করেও আর্থিক জালিয়াতি করেছে। তারপরেই তারকার মা’য়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর ধৃত নরেশ পুলিশের সামনে করে কি অভিনেতার পূর্ববর্তী ড্রাইভার সন্তোষ কুমারের কাছ থেকে ৩টি কার্ড নিয়ে এই জালিয়াতি করেছে। এমনকি সর্বদা বান্দ্রা লেকের কাছে এসভি রোড পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে জ্বালানী ভরে এই আর্থিক জালিয়াতি চক্র চালিয়ে গেছে। ইতিমধ্যেই গাড়ির চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৮, ৪১৮ ও ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছে এই জালিয়াতির আরো কেউ জড়িত আছে কি না।







