জেলা

নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ হচ্ছিলো সেতু। উপপ্রধান ঘনিষ্ঠকে মার গ্রামবাসীর

নিম্নমানের রড ও সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছিল সেতু। বিক্ষোপ করে সেই সেতু তৈরির কাজ বন্ধ করে গ্রামবাসীরা। কিন্তু পুনরায় সেই সেতুর কাজ শুরু করায় বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। এমনকি উপপ্রধানের ঘনিষ্ঠ কে মারধর করার অভিযোগ উঠে গ্রামবাসীর উপর। ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালের পার্বতীপুর এলাকার ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ,”নিম্নমানের রড ও সিমেন্ট ব্যাবহার করে ওই সেতু তৈরি হচ্ছিল। তাই তারা আন্দোলন করে সেই কাজ বন্ধ করে দেয়। কিন্তু আবার গুন্ডা নিয়ে এসে সেই কাজ পুনরায় শুরু করে উপপ্রধান বাবলু ঘোষ ও তাঁর অনুগামীরা। তাদের বিক্ষোভে বাধা দিতে আসে উপপ্রধানের অনুগামী হুমায়ুন মল্লিক।” জানা গেছে উপপ্রধানের অনুগামী হুমায়ুন মল্লিকে উদম মারধর করে গ্রামবাসীরা।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হরিপাল থানার পুলিশ।

বর্তমানে চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন হুমায়ুন মল্লিক। এই অভিযোগে উপ প্রধান বাবলু ঘোষ বলেন,”কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণ হলে আমি রাজনীতি ছেড়ে দেবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.