খেলাধুলা

দলে থাকতে পারেন জাদেজা, শামির ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সিদ্ধান্তে নতুন জল্পনা

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পর ফের আলোচনায় দুই অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার—রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। শুভমন গিলের নেতৃত্বে তরুণ মুখদের নিয়ে গঠিত ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে এই দুই সিনিয়রের নাম না থাকায় উঠেছে নানান প্রশ্ন। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই নাকি এই দল গঠন, দাবি জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের।

জাদেজার ক্ষেত্রে নির্বাচকদের ব্যাখ্যা তুলনামূলক স্পষ্ট। গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই অলরাউন্ডার এখনও বোর্ডের ভাবনায় রয়েছেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে একাধিক বাঁ-হাতি স্পিনার রাখার প্রয়োজন না থাকায় আপাতত বাইরে রাখা হয়েছে তাঁকে। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের উপস্থিতিতেই গড়া হয়েছে স্পিন বিভাগ। আগরকর জানিয়ে দিয়েছেন, সঠিক কম্বিনেশনের জন্যই জাদেজা বাদ, স্থায়ীভাবে নয়।

কিন্তু শামির ক্ষেত্রে ছবিটা অনেক ধোঁয়াশা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে বাইরে, আইপিএল পারফরম্যান্সও আশানুরূপ নয়। নিজে বিশেষ জুতো প্রস্তুত রাখলেও সুযোগ পাননি অভিজ্ঞ এই পেসার। অনেকেই মনে করছেন, নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনায় আর নেই শামি। যদিও দেশকে একাধিক ম্যাচ জেতানো ও চোট নিয়েও বিশ্বকাপে খেলার মতো ত্যাগ সহজে ভোলার নয়।

এখন নজর রঞ্জি ট্রফির দিকে। সেখানেই নাকি শামির কামব্যাকের শেষ সুযোগ। দুর্দান্ত পারফর্ম করলে নির্বাচকরা উপেক্ষা করতে পারবেন না, এমনই ধারণা বিশেষজ্ঞদের। প্রশ্ন এখন একটাই—দেশের হয়ে শেষবারের মতো আরেকটি অধ্যায় লেখার সাহস দেখাবেন কি মহম্মদ শামি, নাকি এবার পর্দা নামাবেন গৌরবময় এক অধ্যায়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.