বিনোদন

কোজাগরী লক্ষ্মী পূজোয় মুক্তি পেল জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’ সিনেমার প্রথম পোস্টার

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে রং ছড়াচ্ছে আবির চট্টোপাধ্যায়। একের পর এক সিনেমার মাধ্যমে দর্শক মহলের মনিকোঠায় পৌছে গিয়েছেন নায়ক। সম্প্রতি দুর্গোৎসবে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা। এবার পুজো মিটতেই ঠিক কোজাগরী লক্ষ্মী পূজোয় মুক্তি পেল তার আরও একটি সিনেমা ‘ডিপ ফ্রিজে’র পোস্টার। জি সিনেমা জাতীয় স্তরে সম্মানিত হয়েছে।

সম্প্রতি ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা সিনেমার সম্মান পেয়েছে ‘ডিপ ফ্রিজ’। এবার কোজাগরীর লক্ষ্মীপুজোর পূর্ণ তিথিতে সামনে এলো সেই সিনেমার প্রথম পোস্টার। এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমার পরিচালনা করেছেন অর্জুন দত্ত। যার বাংলা ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে ২০১৮ সালে ‘অব্যক্ত’ সিনেমার মাধ্যমে। তারপর ২০২০ সালে ‘গুলদস্তা’ সিনেমা ও ২০২২-এ ‘শ্রীমতী’ সিনেমার পরিচালনা করতে দেখা যায়। তবে ‘ডিপ ফ্রিজ’ সিনেমা পরিচালনার জীবনে এক অন্যতম অধ্যায়।

পাশাপাশি এই সিনেমার প্রযোজনার নিয়েছে কৃষ্ণ কিয়ালের কালার্স অফ ড্রিম এন্টারটেইনমেন্ট। এই সিনেমায় নায়কের চরিত্রে পর্দা কাঁপাবেন আবির চট্টোপাধ্যায়। উল্টোদিকে নায়িকা হিসেবে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে এক ঝাঁক তারকাকে। তার মধ্যে রয়েছে দেবযানী চট্টোপাধ্যায়, শোয়েব কবীর, কৌশিক চট্টোপাধ্যায়, লক্ষ্য ভট্টাচার্য, প্রিয়াঙ্কা গুহ ও আর্য দাশগুপ্তর মতো তারকাদের নাম। এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা বড় পর্দায় আসতে চলেছে আগামী ২১ শে নভেম্বর। জাতীয় মঞ্চে সম্মানিত এই সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দর্শকমহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.