আবহাওয়া

বিদায় নিচ্ছে বর্ষা! ফিরছে শীতের আমেজ উত্তরবঙ্গে, আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’

১২ অক্টোবর অর্থাৎ রবিবারের মধ্যেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেবে ১৯ অক্টোবরের মধ্যে। এর পর থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। ২০ অক্টোবর থেকে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ নামতে শুরু করবে। পাহাড় ও ডুয়ার্সে শুরু হবে শীতের আগমনী হাওয়া।

অক্টোবরের ১৫ তারিখের পর থেকে অন্তত ৮ দিন পাহাড়ের আকাশ ঝলমলে, মেঘমুক্ত থাকবে বলে পূর্বাভাস। ফলে উত্তরবঙ্গ ও সিকিমের বিস্তীর্ণ এলাকা থেকে স্পষ্ট দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার।

ঘূর্ণাবর্তের প্রভাব
বর্তমানে দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর উড়িষ্যাতেও আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস
আজ শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
শনিবার এই বৃষ্টি সীমিত থাকবে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে।

ভিন রাজ্যের আবহাওয়া
বিহার ও ঝাড়খণ্ডে শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে।
তবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে বর্ষা বিদায়ে আরও কয়েকদিন সময় লাগবে।
রবিবারের পর থেকেই বাংলার বাতাসে আর্দ্রতা কমবে, এবং আগামী সপ্তাহ থেকে রাজ্য শুষ্ক আবহাওয়ার দিকে পা বাড়াবে।

আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’
বর্ষা বিদায়ের পর শীত নামার আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নতুন ঘূর্ণিঝড় – ‘মান্থা’।
পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।
এর পর নভেম্বরের নিম্নচাপ শেষ হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের প্রথম দফা স্পেল দেখা যেতে পারে।

জাঁকিয়ে শীতের ইঙ্গিত
মৌসম ভবনের লং টার্ম আউটলুক বলছে, এবছর বঙ্গে জাঁকিয়ে শীত নামতে চলেছে।
লা নিনা ও ঋণাত্মক আইওডি (IOD)-এর প্রভাবে ডিসেম্বর-জানুয়ারিতে পুরুলিয়া ও বাঁকুড়ায় তীব্র শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে।
বিশেষ করে বাঁকুড়ার বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড়ে তাপমাত্রা নেমে যেতে পারে ৩ থেকে ৫ ডিগ্রির আশেপাশে।
পুরুলিয়া ও পানাগড়েও তাপমাত্রা নামবে ৫ থেকে ৭ ডিগ্রিতে।
উত্তরবঙ্গের দার্জিলিং-কালীম্পঙের মতোই হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে দক্ষিণবঙ্গের পাহাড়ি জনপদেও।

সংক্ষেপে:

১২ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা বিদায়

১৯ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়

২০ অক্টোবর থেকে উত্তরবঙ্গে নামবে তাপমাত্রা

নভেম্বরের শেষে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মান্থা’

ডিসেম্বর থেকে শুরু জাঁকিয়ে শীতের মরসুম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.