বিদেশ

ফের কেঁপে উঠল ফিলিপিন্স, রিখটার স্কেলে ৭.৬ — জারি সুনামি সতর্কতা

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শুক্রবার ভারতীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে (স্থানীয় সময় সকাল ৯টা ৪৩) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের পূর্ব উপকূলবর্তী মিনদানাও অঞ্চলে প্রবল কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের জেরে প্রশান্ত মহাসাগর সংলগ্ন উপকূল বরাবর প্রায় ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্র থেকে দূরে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী কয়েক ঘণ্টায় আফটারশক ও তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র। পাশাপাশি, ইন্দোনেশিয়াতেও সতর্কতা জারি করেছে প্রশাসন।

উল্লেখ্য, এর আগেও গত ৩০ সেপ্টেম্বর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ফিলিপিন্স। সেই ঘটনায় ৬৯ জনের মৃত্যু হয় এবং ব্যাপক ক্ষতি হয় সেবু প্রদেশের বোগো ও আশপাশের শহরগুলিতে।

বিশেষজ্ঞদের মতে, ফিলিপিন্স অবস্থিত প্রশান্ত মহাসাগরের ভয়াবহ ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’-এর উপর। এই অঞ্চলেই প্রতি বছর অসংখ্য ভূমিকম্প ও টাইফুনের প্রকোপ দেখা যায়। ১৯৯০ সালে দক্ষিণ ফিলিপিন্সে ৭.৭ মাত্রার ভূমিকম্পে দু’হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

সতর্কতা জারি করা হয়েছে মিনদানাও উপকূল জুড়ে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.