জেলাবিনোদন

হুগলি: শৌচালয় ‘গিফটেড বাই অমিতাভ বচ্চন

হুগলির প্রত্যন্ত গ্রামের দরিদ্র ছাত্র জয়ন্ত দুলে এবার পেয়েছেন জীবনের বড় সুখবর। বছরখানেক আগে ‘কন বনেগা ক্রোড়পতি’তে (কেবিসি) অংশগ্রহণকালে নিজের পরিবারের দুর্দশার কথা শেয়ার করেছিলেন জয়ন্ত। বাড়িতে শৌচালয় না থাকার কারণে তার মা-বোনসহ পরিবারকে খোলা জায়গায় স্নান ও শৌচকর্ম করতে হতো।

এই খবর শুনে তৎকালীন শো-র সঞ্চালক অমিতাভ বচ্চন এতটাই ব্যথিত হয়েছিলেন যে, কয়েকদিন পর নিজে জয়ন্তর সঙ্গে যোগাযোগ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি সুন্দর বাথরুম তৈরি করে দেওয়ার। এবার সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো। জয়ন্তর বাড়িতে ঝকঝকে বাথরুম তৈরি হয়েছে, যার দরজায় লেখা – ‘Gifted by Amitabh Bachchan’।

জয়ন্তর পরিবার জানিয়েছে, অমিতাভ বচ্চন তাঁদের জন্য ২ লক্ষ টাকা পাঠিয়েছিলেন, যা দিয়ে ডিসেম্বর থেকে বাথরুম নির্মাণ কাজ শুরু হয়। বর্ষার কারণে কিছুটা বিলম্ব হয়েছিল, তবে কাজ শেষ হয়েছে।

জয়ন্ত দুলে, যিনি কেবিসি সিজন ১৬-এর প্রথম সপ্তাহে ১৫ লক্ষ ৭০ হাজার টাকা জিতেছিলেন, তাঁর জীবনকাহিনী আজও শিক্ষার প্রতি তার অঙ্গীকারকে প্রমাণ করছে। তিনি যুব সমাজকে বার্তা দিচ্ছেন, “জ্ঞানই হল প্রকৃত সৌন্দর্য। সঠিক জ্ঞানের মাধ্যমে জীবনে বহু কিছু অর্জন সম্ভব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.