বিশ্ব

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়াচ্ছে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, একের পর এক কঠোর পদক্ষেপ বিভিন্ন দেশের

মধ্যপ্রাচ্যে সংঘাতে তীব্রতা বাড়তেই বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও প্রকট হয়ে উঠছে। ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। গত সপ্তাহে ইরান-কাতারের বিশ্বের বৃহত্তম তৈলক্ষেত্রে হামলার পর অবস্থা আরও জটিল হয়েছে। এর আগে ইজরায়েল ইরানের একটি প্রধান তেলভান্ডারে বড়সড় আঘাত হানে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা জ্বালানি সরবরাহকে তীব্র চাপে ফেলেছে।

বিশ্বজুড়ে বহু দেশ ইতিমধ্যেই কঠোর রেশনিং, গাড়ি চলাচল নিয়ন্ত্রণ, বাড়ি থেকে কাজের মতো ব্যবস্থা চালু করেছে। আমদানি-নির্ভর দেশগুলির পরিস্থিতি আরও কঠিন।

ভারতে এখনো পর্যন্ত কোনও সামগ্রিক বিধিনিষেধ জারি না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করে বলেছেন—আগামী দিনগুলি চ্যালেঞ্জিং হতে পারে। তাই সরকারি দফতর থেকে সাধারণ নাগরিক—সবারই জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এশিয়া-আফ্রিকা-ইউরোপ জুড়ে কঠোর নিয়ম
শ্রীলঙ্কা:
স্কুল, বিশ্ববিদ্যালয়, অ-জরুরি দপ্তর বন্ধ

জাতীয় ফুয়েল পাস পুনরায় চালু

প্রাইভেট গাড়ির জন্য সপ্তাহে ১৫ লিটার, গণপরিবহনে ২০০ লিটারের সীমা

বাংলাদেশ:
বহু বিশ্ববিদ্যালয়, বিদেশি কারিকুলামের স্কুল ও কোচিং বন্ধ

অনলাইন ক্লাস শুরু

৫ ঘণ্টা করে এলাকাভেদে লোডশেডিং

তেলের ডিপোতে সেনা মোতায়েন

গ্যাস সংকটে ৫টির মধ্যে ৪টি সার কারখানা বন্ধ

ভূটান:
জেরিক্যানে তেল বিক্রি নিষিদ্ধ (মজুতদারি রোধে)

বাড়ি থেকে কাজের ওপর জোর

জরুরি পরিষেবায় রেশনিং

পাকিস্তান:
সপ্তাহে ৪ দিনের অফিস

সরকারি কর্মীদের ৫০% বাড়ি থেকে কাজ

স্কুল-কলেজ দুই সপ্তাহ ধরে বন্ধ

সরকারী দপ্তরে তেলের বরাদ্দ অর্ধেক

নন-এস্যেনশিয়াল সরকারি গাড়িতে সপ্তাহে একদিন তেল

ফিলিপিন্স:
সরকারি কর্মীদের সপ্তাহে ৪ দিন অফিস

বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম

সরকারি গাড়িতে অফিসারদের যাতায়াত বন্ধ

ভিয়েতনাম:
সরকারি-বেসরকারি—দুই ক্ষেত্রেই ওয়ার্ক ফ্রম হোম

গাড়ির বদলে সাইকেল ব্যবহারের পরামর্শ

ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করার নির্দেশ

মায়ানমার:
বেসরকারি গাড়িতে ‘জোড়-বিজোড়’ নীতি

অর্ধেক গাড়ি রাস্তায় নামছে না

তেলের অভাবে বহু পাম্প বন্ধ

কাম্বোডিয়া ও লাওস:
কাম্বোডিয়ায় ৬,৩০০ পেট্রল পাম্পের এক-তৃতীয়াংশ বন্ধ

লাওসে সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ

সব সরকারি মিটিং ভার্চুয়াল

মিশর:
২৮ মার্চ থেকে মল-রেস্তোরাঁ-দোকান রাত ৯টায় বন্ধ

সরকারি অফিস বিকেল ৪টায় বন্ধ

আলোকিত বিজ্ঞাপন বোর্ড বন্ধের নির্দেশ

কেনিয়া:
জ্বালানি রেশনিং

জ্বালানি রফতানি বন্ধ

এপ্রিল পর্যন্ত সরবরাহ থাকবে, এরপর অনিশ্চয়তা

দক্ষিণ আফ্রিকা:
শিল্পক্ষেত্রে ‘নিয়ন্ত্রিত বরাদ্দ ব্যবস্থা’

বিভিন্ন প্রদেশে ডিজেলের সংকট বাড়ছে

নিউজিল্যান্ড:
১৯৭৯ সালের ‘কার-ফ্রি-ডে’ নীতি ফিরিয়ে আনার ভাবনা

জ্বালানি মজুত নজরদারি বাড়ানো

এয়ার নিউজিল্যান্ডের ১,১০০ ফ্লাইট বাতিল

স্লোভাকিয়া ও স্লোভেনিয়া:
স্লোভাকিয়ায় ডিজেল কেনার কোটার ব্যবস্থা

স্লোভেনিয়ায় সপ্তাহে প্রাইভেট গাড়ির জন্য ৩০ লিটার, ট্রাকের জন্য ২০০ লিটার সীমা

বিশ্বের সামনে চরম চ্যালেঞ্জ
বিশ্বজুড়ে জ্বালানি সংকট শুধু পরিবহণ নয়—শিক্ষা, শিল্প, চিকিৎসা, বিদ্যুৎ উৎপাদন—সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে। বহু দেশের অর্থনীতি হুমকির মুখে।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যতদিন স্থির না হবে, ততদিন জ্বালানির সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম—বলছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.